মানব-তাবি'আ — হিংসুক মানুষের নীরব পিছু লাগা
সবসময় আলোচনা হয় শয়তানি তাবি'আ বা ক্বারীন নিয়ে — কিন্তু সবচেয়ে বিপজ্জনক পিছু-লাগা কখনো মানুষের হতে পারে, যে হাত না লাগিয়েও জীবন আটকে দেয়।
মানব-তাবি'আ মানে কী
এক ব্যক্তি — পুরুষ বা নারী — নীরবে আপনাকে পর্যবেক্ষণ করে, বারবার আপনার খবর জিজ্ঞেস করে, আপনি কী করলেন-কী কিনলেন-কোথায় গেলেন সব জানতে চায়। উপরে উপরে আগ্রহী মনে হলেও ভেতরে থাকে হিংসা, তুলনা আর আপনার নিয়ামতে অস্বস্তি।
সে সরাসরি ক্ষতি করে না — কিন্তু ক্রমাগত নেতিবাচক মনোযোগ পাঠাতে থাকে, আর সেখান থেকেই বিপদ শুরু।
কীভাবে ক্ষতি করে
যখন কেউ এভাবে অতিরিক্ত ব্যস্ত থাকে আপনাকে নিয়ে, আপনার নাম বারবার নিজের সাথে জুড়ে ভাবে, মনের মধ্যে আপনার ছবি বারবার হাজির করে — আর হৃদয়ে হাসাদ বা বিদ্বেষ নিয়ে — তখন সে অজান্তেই একটা নেতিবাচক শক্তি বারবার পাঠাতে থাকে।
এটা হয়তো সিহর নয়, কিন্তু হিংসুক মনে বারবার স্মরণ করাটাই একধরনের ডাক — আর পুনরাবৃত্তিতে তার প্রভাব দেখা দেয়, ওয়াল্লাহু আ'লাম।
লক্ষণ
- হঠাৎ কিছু কাজে তাআত্তিল
- বারবার দুঃস্বপ্ন
- অকারণ অস্বস্তি, আগে ভালো লাগত এমন জিনিসে অনীহা
- কেউ যেন সবসময় দেখছে — এমন অনুভূতি
মনে রাখবেন — এমন নয় যে প্রতিটা তাআত্তিলের কারণ জাদু বা জ্বীন; কখনো কারণ একজন মানুষ, যে আপনাকে দেখে দেখেই ক্লান্ত হয় না।
চিনবেন কীভাবে
- অস্বাভাবিকভাবে বেশি খোঁজখবর নেয়
- যোগাযোগ কমে গেলে বিরক্ত হয়
- আপনার উন্নতিতে খুশি হওয়ার বদলে অস্বস্তি বোধ করে
- সবসময় জীবনের খুঁটিনাটি জানতে চায় — সে আপনাকে চায় না, নিজের সাথে তুলনা করতে চায়
প্রতিকার — সহজ কিন্তু সচেতন
- নিজের প্রতিটা খবর, প্রতিটা সাফল্য সবার সাথে শেয়ার করবেন না।
- জীবনের খুঁটিনাটি বিস্তারিত বলা কমিয়ে দিন — কিছুটা গোপনীয়তাই সুরক্ষা।
- যে বারবার খোঁজখবর নেয়, তার থেকে সচেতনভাবে দূরত্ব রাখুন।
- নিজেকে হেফাজত করুন — সকাল-সন্ধ্যার আযকার, আয়াতুল কুরসি, সূরা ইখলাস ও মুআওবিযাতাইন দিয়ে।
- নিজের জীবনটা অল্প কিছু মানুষের সামনে উন্মুক্ত না রেখে, বিশ্বস্ত বৃত্ত বড় করুন।
শেষ কথা
মানব-তাবি'আ কোনো কল্পকাহিনী নয় — এটা একটা বিপজ্জনক আচরণ-প্যাটার্ন: হিংসা আর নেতিবাচক চিন্তা দিয়ে কেউ নিজেকে আপনার সাথে জুড়ে রাখছে। দরজা বন্ধ করার দায়িত্ব আপনার — ভয় দিয়ে নয়, প্রজ্ঞা দিয়ে।
কখনো কখনো সমাধান দীর্ঘ রুকইয়াহ নয় — বুদ্ধিমান দূরত্বই যথেষ্ট। আল্লাহ আমাদের প্রতিটি হিংসুক ও পিছু-লাগা মানুষ থেকে হেফাজত করুন।
সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
আরও পড়ুন
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?
স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা
রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম
শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।