মাত্র ৩ মিনিটে বুঝে নিন — তাবি'আ আছে কি না
তাবি'আ (পিছু-লাগা শয়তান) আছে কি না বুঝতে রাকীর কাছে যাওয়ার আগে নিজেই একটা সহজ পরীক্ষা করতে পারেন — মাত্র কয়েক মিনিটে ইনশাআল্লাহ।
প্রস্তুতি
- নির্জনে একা বসুন — সম্ভব হলে কিবলামুখী হয়ে।
- বাম হাত সামনে প্রসারিত করুন।
- চোখ রাখুন নিজের আঙুলের উপর।
- মনোযোগ দিয়ে নিচের তিলাওয়াত ও দোয়া শুনুন/পড়ুন।
পড়ুন বা শুনুন
"আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি" — এরপর সূরা বাকারার আয়াত "কাওলুম মা'রুফুওঁ ওয়া মাগফিরাতুন খাইরুম মিন সাদাকাতিইঁ ইয়াতবাউহা আজা" বারবার — তারপর সূরা নামলের আয়াত "ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহীম, আল্লা তা'লু আলাইয়া ওয়া'তূনী মুসলিমীন" বারবার।
নির্ণায়ক দোয়া
এরপর বলুন: "আক্বসামতু বিল্লাহিল আলিয়্যিল আজীম, ইজা কানা হাজাল জাসাদু আলাইহি তাবি'আতুন তাফতাহুল আসাবিআ আল-আন" — আল্লাহর কসম, এই দেহে যদি তাবি'আ চেপে থাকে, এখনই আঙুল খুলে যাক।
এই দোয়াটা কয়েকবার পড়ুন/শুনুন, আঙুলের দিকে তাকিয়ে থেকে মনোযোগ ধরে রাখুন।
ফলাফল যাচাই
- আঙুলগুলো অনিচ্ছাকৃতভাবে খুলে যাওয়া বা নড়াচড়া করা — তাবি'আর ইঙ্গিত, ওয়াল্লাহু আ'লাম
- কোনো নড়াচড়া না হওয়া — আলহামদুলিল্লাহ, তাবি'আর লক্ষণ নেই
তাবি'আ থাকলে এটা নেতিবাচক প্রভাব ফেলে — নজর, হাসাদ বা সিহর থেকে সেরে ওঠাটাই আটকে দেয়, কারণ ভেতরের কষ্ট বেরোতে বাধা দেয়।
তাবি'আ ধরা পড়লে করণীয়
- সূরা তারিক — তাবি'আ চিকিৎসায় অসাধারণ কার্যকর
- আযান ও তাকবীর শোনা — তাবি'আ দূর করতে চমৎকার
- দিনে ১-২ বার তাবি'আর জন্য নির্দিষ্ট রুকইয়াহ শোনা
এক পদক্ষেপ, বড় পার্থক্য
তাবি'আ চিকিৎসা করে বের করে দিলে দেখবেন — তাআত্তিল-নহুসাত থেমে যাচ্ছে, আর যেকোনো রুকইয়াহ-প্রোগ্রাম বহুগুণ দ্রুত কাজ করছে ইনশাআল্লাহ।
নিজেই পরীক্ষা করুন, নিজেই আজ থেকে চিকিৎসা শুরু করুন।
সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
আরও পড়ুন
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?
স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা
রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম
শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।