← রুকইয়াহ প্রোগ্রাম

স্বপ্নে বারবার পরীক্ষায় আটকে যাওয়ার আসল মানে

রুকইয়াহসূরা ফালাকহাসাদসেলফ রুকইয়াহ
স্বপ্নে বারবার পরীক্ষায় আটকে যাওয়ার আসল মানে

উত্তর মনে পড়ছে না। প্রশ্নপত্র ফাঁকা। সময় শেষ, খাতায় কিছুই লেখা হয়নি। নাম লিখতে ভুলে গেছেন। হল খুঁজেই পাচ্ছেন না... ৩০-৪০-৫০ বছর বয়সেও এই স্বপ্ন কেন ফিরে আসে — শাইখের ব্যাখ্যাটা শুনুন।

স্বপ্নটার আসল মানে

শাইখ বলেন — এটা কাকতালীয় নয়। এটা এক পুরনো হাসাদের ছাপ — যেটা লেগেছিল ছাত্রজীবনে: শৈশবে, স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে।

সেই হাসাদ আজও তাআত্তিল ঘটিয়ে চলেছে — ক্যারিয়ারে, বিয়েতে, ব্যবসায়, কাজে। আর স্বপ্নটা যতবার ফেরে, বুঝতে হবে — আসরটা নবায়ন হচ্ছে: হাসাদের তাবি'আ (পিছু-লাগা শয়তান) বছরের পর বছর ফুঁ দিয়ে দিয়ে সেটা তাজা রাখছে — ওয়াল্লাহু আ'লাম।

মোক্ষম প্রমাণ — অনেকে দেখবেন: কোনো কাঙ্ক্ষিত জিনিসের অপেক্ষায় থাকা অবস্থায় এই স্বপ্ন দেখলেন, আর সেদিন বা ক'দিনেই জিনিসটা ভেস্তে গেল

মূল অস্ত্র — সূরা ফালাক

শাইখের ভাষায়: "আলাইকা ছুম্মা আলাইকা ছুম্মা আলাইকা বি-সূরাতিল ফালাক" — ধরো, আঁকড়ে ধরো এই সূরা! হাসাদের চিকিৎসায় শ্রেষ্ঠ ও শক্তিশালী সূরা — বিশেষত এই ধরনের হাসাদে।

কেন? কারণ এই হাসাদের পেছনে থাকে ফুঁ-দেওয়া শয়তান-শয়তানী — আর ফালাকেই আছে জবাব:

"ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ" (গিঁটে ফুঁ-দেওয়া নারীদের অনিষ্ট থেকে) + "ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ" (হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে) — আপনার পথের গিঁটগুলোই এর নিশানা। সুবহানআল্লাহ!

সূরা ফালাক — যেভাবে পড়বেন

وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ ﴿٤﴾ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾

গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। (সূরা ফালাক ১১৩:৪-৫)

১০০ বার একসাথে সকালে বা সন্ধ্যায় — অথবা ভাগ করে নিন: প্রতি সালাতের পর ১০-২০ বার করে। যেভাবেই হোক — দিনে ১০০ যেন পুরো হয়।

সাথে — এশার পরের দোয়া

প্রতিদিন এশার সালাতের পর ৫-১০ মিনিট শুধু এই ধাঁচের দোয়া — "হাসাদ" শব্দ ধরে ধরে:

  • "হে আল্লাহ, পুরনো হাসাদে লাগা আমার প্রতিটি তাআত্তিল বাতিল করে দিন"
  • "হে আল্লাহ, হাসাদের প্রতিটি তাআত্তিল খুলে দিন; প্রতিটি হাসাদ ভেঙে দিন"
  • "হে আল্লাহ, হাসাদ নিয়ে পিছু নেওয়া প্রতিটি তাবি'আকে কেটে দিন"
  • "হে আল্লাহ, হাসাদের প্রতিটি গিঁট খুলে দিন, উড়িয়ে দিন, বাতিল করে দিন"

মুক্তির সংকেতটা চিনে রাখুন

লেগে থাকলে ইনশাআল্লাহ একদিন স্বপ্নটাই বদলে যাবে

দেখবেন: পরীক্ষার হলে পৌঁছেছেন, উত্তর লিখছেন — এবং পাশ করে গেছেন!

শাইখ বলেন — এটাই সবচেয়ে বড় নিদর্শন যে পুরনো আপদটা থেকে মুক্তি মিলেছে। সেই স্বপ্ন দেখা পর্যন্ত আমল চালিয়ে যান


সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?

স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা

রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম

শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।