← রুকইয়াহ প্রোগ্রাম

বিয়ে-আটকানো জাদু — লক্ষণ ও ভাঙার পদ্ধতি

রুকইয়াহবিয়ের জাদুসেলফ রুকইয়াহসূরা ফাতিহা
বিয়ে-আটকানো জাদু — লক্ষণ ও ভাঙার পদ্ধতি

ছেলে-মেয়ে দুজনের ক্ষেত্রেই হয়। আগে লক্ষণগুলো মিলিয়ে দেখুন — সব বা বেশিরভাগ মিললে তবেই এই চিকিৎসা; শাইখ বলেন, তখন এটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ।

লক্ষণ ১ – ৫

  • লেগে থাকা মাথাব্যথা — সারাক্ষণ বা থেমে থেমে
  • তীব্র বুক-চাপা — বুকের উপর ভারী কিছু বসে আছে
  • প্রস্তাবের অপর পক্ষকে কুৎসিত দেখা — কখনো প্রাণীর রূপে, বা তার থেকে দুর্গন্ধ পাওয়া (ছেলে-মেয়ে দুজনের ক্ষেত্রেই)
  • অপর পক্ষের সামনে প্রবল অস্থিরতা-টেনশন
  • পেটে তীব্র ব্যথা ও ফোলাভাব — ওষুধে সাড়া দেয় না (খাওয়ানো জাদু হলে বিশেষভাবে)

লক্ষণ ৬ – ৯ (ও অগ্রসর ধাপ)

  • কোমরের নিচে ব্যথা; শরীরে ও ঊরুর মাঝে নীলচে দাগ
  • প্রস্তাব ফেরানোর অজুহাত বানানো — এনগেজমেন্ট ভাঙার বাহানা খোঁজা
  • যুক্তিহীন কারণে বিয়ের চিন্তাতেই বিতৃষ্ণা
  • অগ্রসর কেসে: অদ্ভুত আওয়াজ শোনা, অতিরিক্ত রাগ, চোখে ছায়া-খেয়াল, ঘর ছেড়ে পালানোর চিন্তা, (মেয়েদের) মাসিকে অনিয়ম, তীব্র নিদ্রাহীনতা

স্বপ্নে: জুতা-কাপড়-ব্যক্তিগত জিনিস হারানো; মানুষের ভিড়ে খালি পায়ে হাঁটা; বাথরুমে ঢুকতে/প্রয়োজন সারতে না পারা; বারবার বিয়ের অনুষ্ঠান দেখা — ওয়াল্লাহু আ'লাম।

চিকিৎসার ভিত্তি

  1. সকাল-সন্ধ্যার আযকার — নিয়মিত।
  2. ওয়াক্তমতো সালাত; আল্লাহর নৈকট্য; গুনাহ থেকে দূরত্ব।
  3. বেশি বেশি দরূদ — বিশেষত দরূদে ইব্রাহীম, বড় সংখ্যায়।

মূল আমল — মেহেদির মিশ্রণ

  1. মেহেদি (হেনা) নিন।
  2. মেশান: সামান্য কুস্তুল হিন্দি গুঁড়া + সামান্য রায়হান (তুলসী-জাতীয়) গুঁড়া (আতর-মশলার দোকানে মেলে) + সামান্য কালো মিসক + একটু গোলাপজল
  3. ভালো করে মেশান; তারপর এতে সূরা ফাতিহা পড়ুন — কমপক্ষে ২১ বার, পারলে ১০০ বার (চমৎকার) — ফুঁসহ।

কোথায় লাগাবেন, কতবার

  1. মাথায় লাগান — মূল জায়গা।
  2. পারলে দুই হাতে — বিশেষত আঙুলে: শাইখ বলেন, এনগেজমেন্ট ও বিয়ের আংটি আটকানো "তালার" সাথে আঙুলের সম্পর্ক আছে।
  3. আর দুই পায়ে
  4. মাসে ২ বার — মাঝের দিনগুলোতে উপরের ভিত্তি-আমল + রুকইয়াহ চালিয়ে যান।

শাইখের ভাষায় — "শেফার সুসংবাদ নিন: সেই তালা, শেকল আর তাআত্তিল ভাঙবে ইনশাআল্লাহ।" পরীক্ষিত, বরকতময় পদ্ধতি।


সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?

স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা

রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম

শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।