← রুকইয়াহ প্রোগ্রাম

একটি আয়াতেই তালা খুলে গেল — এক ভাইয়ের সত্য অভিজ্ঞতা

রুকইয়াহসূরা সফফাতসেলফ রুকইয়াহসাক্ষ্য
একটি আয়াতেই তালা খুলে গেল — এক ভাইয়ের সত্য অভিজ্ঞতা

দিন ১৪-তে বলেছিলাম কান-পাতা শয়তানের কথা — যে খবর চুরি করে লক্ষ্যে আগে পৌঁছে সব ভেস্তে দেয়। শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ আজ শুনিয়েছেন এমনই একজনের সত্যিকারের অভিজ্ঞতা

তার কথায়

"আমি তীব্র তাআত্তিলে ভুগছিলাম — সব শেষ মুহূর্তে ভেস্তে যেত। আপনার আলোচনা শুনে প্রোগ্রামটা শুরু করলাম — বিশেষত সূরা সফফাতের সেই আয়াত: 'ফামান ইয়াখতাফিল খাতফাতা ফাআতবাআহু শিহাবুন ছাকিব' — কেউ ছোঁ মেরে শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাদ্ধাবন করে।"

"প্রতিদিন একটা নির্জন, পরিষ্কার ঘরে বসে সরবে ১০০ বার বা যত পারতাম পড়তাম — কখনো আধা ঘণ্টা, কখনো দেড় ঘণ্টা।"

সাত-নয় দিনের মাথায় — অদ্ভুত ঘটনা

"ঘরটা বন্ধ ছিল। হঠাৎ দরজার নিচ দিয়ে একটা উড়ন্ত তেলাপোকা ঢুকে সোজা আমার মুখের দিকে উড়ে এলো — যেন ইচ্ছাকৃতভাবে আক্রমণ করতে এসেছে। আঘাত করে মেরে ফেললাম, ওয়ার্দ শেষ করে ঘুমাতে গেলাম।"

এখান থেকেই শুরু আসল চমক ইনশাআল্লাহ।

রাতের স্বপ্ন — চাবি ও বন্ধ দরজা

"স্বপ্নে দেখি এক লোকের সাথে প্রচণ্ড লড়াই করছি — মুখ চিনি না। অবশেষে তাকে কাবু করে ফেললাম। তার পকেটে পেলাম একটা চাবি — যেন আমিই খুঁজছিলাম সেটা। তারপর দেখি আমি যেন একটা বন্ধ জায়গায়, জেলখানার মতো — সেই চাবি দিয়ে তালা খুলে বেরিয়ে এলাম।"

সেদিন থেকেই — জীবন বদলে গেল

"সেই রাতের পর থেকে তাআত্তিল শেষ। বন্ধ দরজাগুলো একে একে খুলে গেছে, বহু বিষয় বড় আকারে বদলে গেছে — তাওফীক, সাফল্য, প্রশান্তি — আল্লাহর অশেষ রহমতে।"

শাইখ বলেন — অনেকে শোনেন, মুগ্ধ হন, কিন্তু আমল করেন না। একটা আমল যতই ছোট মনে হোক, ইয়াকীন নিয়ে শুরু করলে আল্লাহ পুরো জীবন বদলে দিতে পারেন।

আপনিও শুরু করুন

  1. নির্জন, পরিষ্কার একটা ঘরে একা বসুন।
  2. সরবে পড়তে থাকুন: "ফামান ইয়াখতাফিল খাতফাতা ফাআতবাআহু শিহাবুন ছাকিব"
  3. প্রতিদিন ১০০ বার বা যতটা পারেন, ২৫-৯০ মিনিট।
  4. টানা ৫ থেকে ৭ দিন — তাওয়াক্কুল ও ইয়াকীন নিয়ে।

দিন ১৪-এর সূরা সফফাতের সম্পূর্ণ আমলের সাথে এটাও যোগ করে নিতে পারেন। আল্লাহই তাওফীকদাতা।


সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?

স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা

রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম

শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।