বদনজরের শয়তানকে দুর্বল করার আমল
শাইখ বলেন — শাইতানুল আইনকে (নজরের খাদেম-শয়তান) সবচেয়ে বেশি নাড়া দেয়, পোড়ায় ও প্রকাশ করে দেয় একটা জিনিস: তার বিরুদ্ধে সরাসরি দোয়া। এত সহজ যে অবাক হবেন — অথচ বহু ভারী প্রোগ্রামের চেয়ে দ্রুত ইনশাআল্লাহ।
শাইতানুল আইন — চেনার উপায়
- ঘন ঘন আনমনা হয়ে যাওয়া, মানুষ থেকে গুটিয়ে একাকীত্ব
- তীব্র তাআত্তিল — কাজকর্ম আটকে থাকা
- শারীরিক সমস্যা — বিশেষত পেট, আর নারীদের জরায়ু অঞ্চলে
- মাথায় বসলে: রুকইয়াহ বা কুরআন শুনলেই প্রবল ঘুম-তন্দ্রা নেমে আসা
এই খবিসটা ঢুকেছিল নজর-হাসাদের পথ ধরে — আর ভেতরে বসে সেই ক্ষতিটাই পাহারা দিচ্ছে, ওয়াল্লাহু আ'লাম।
আমলের কাঠামো
- সময়: রাতের শেষ তৃতীয়াংশ — তাহাজ্জুদের সময় (শাইখ রমজানের রাতের ফযীলতের প্রসঙ্গে বলেছেন; পদ্ধতিটা সারা বছরের)।
- ২ রাকাত সালাত — নিয়ত: নজরের কষ্ট কাটানো ও শাইতানুল আইনকে পোড়ানো-তাড়ানো।
- তারপর দোয়া শুরু — পরের কার্ডের দোয়াগুলো বারবার, মন থেকে।
- চালিয়ে যান ৫-১৫ মিনিট
দোয়ায় বারবার "নজর/আইন" শব্দটা ধরে ধরে বলবেন — শাইখ বলেন, নজরের উল্লেখসহ দোয়াই একে সবচেয়ে বেশি কাঁপায়।
দোয়াগুলো (শাইখের শেখানো ধরন)
اللَّهُمَّ عَلَيْكَ بِكُلِّ شَيْطَانِ عَيْنٍ خَبِيثٍ فِي بَدَنِي · اللَّهُمَّ زَلْزِلْ كُلَّ شَيْطَانِ عَيْنٍ · اللَّهُمَّ أَحْرِقْ كُلَّ شَيْطَانِ عَيْنٍ · اللَّهُمَّ أَخْرِجْ كُلَّ شَيْطَانِ عَيْنٍ مِنْ جَسَدِي
হে আল্লাহ, আমার দেহের প্রতিটি খবিস নজর-শয়তানকে আপনিই ধরুন। হে আল্লাহ, প্রতিটি নজর-শয়তানকে কাঁপিয়ে দিন। জ্বালিয়ে দিন। আমার শরীর থেকে বের করে দিন। (নবীজি ﷺ থেকে বর্ণিত নির্দিষ্ট শব্দ নয় — শাইখের শেখানো ধরনে, নিজের ভাষায়ও বলা যায়)
একইভাবে বলুন: "যে শয়তান নজর দিয়ে ঢুকেছে... নজরে শক্তি পেয়েছে... নজরে গিঁট দিয়েছে... নজরে আটকে রেখেছে — হে আল্লাহ, সবগুলোকে বের করে দিন।" — নিজের ভাষায়, মন থেকে।
দোয়ার সময় যা টের পেতে পারেন
- শরীরে তীব্র অবশভাব বা গরম ছড়িয়ে পড়া
- ঘন ঘন হাই — দোয়াটা কেটে দেওয়ার চেষ্টা
- শরীরে মোচড়/নড়াচড়া — ডানে-বামে; যেন পালানোর পথ খুঁজছে, পাচ্ছে না
ঘাবড়াবেন না — এগুলো কাজ হওয়ার লক্ষণ। দোয়া থামাবেন না; ৫-১৫ মিনিট পর ইনশাআল্লাহ শরীরে হালকা ভাব ও আরাম অনুভব করবেন — বুঝবেন সে দুর্বল হয়ে গেছে।
রুটিন — টানা ৭ দিন
- প্রতিদিন একই নিয়মে, একই নিয়তে — টানা ৭ দিন
- ইনশাআল্লাহ কয়েক দিনেই সে এতটা দুর্বল হবে যে পুরোপুরি বিদায় নিতে পারে
- শাইখের ভাষায়: সরল হলেও এই পদ্ধতি বহু ভারী রুকইয়াহ-প্রোগ্রামের চেয়েও দ্রুত ও শক্তিশালী হতে পারে ইনশাআল্লাহ
শর্ত তিনটি — ইয়াকীন, তাওয়াক্কুল, ধারাবাহিকতা। আল্লাহ আপনাকে প্রতিটি নজর ও নজরের শয়তান থেকে শেফা দিন। আমিন।
সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
আরও পড়ুন
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?
স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা
রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম
শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।