এক গ্লাস পানিতেই বুঝুন — পেটে জাদু আছে কি না
খাওয়ানো জাদুর সবচেয়ে প্রিয় ঠিকানা পেট। শাইখের এই ছোট্ট আমলে পেটে জাদু বা গিঁট থাকলে কয়েক মিনিটেই টের পাবেন — আর একই সাথে সেটা ভাঙতেও শুরু করবে ইনশাআল্লাহ।
প্রস্তুতি
- ছোট এক বোতল বা গ্লাস পানি নিন — বড় হলেও সমস্যা নেই।
- মুখ খুলে পানিটা মুখের কাছে ধরুন।
- পরের কার্ডের ক্রমে সরবে পড়ুন।
- পড়া শেষে পানিতে ৩ বার ফুঁ দিন।
- তারপর ২-৩ ঢোকে পান করুন (পানি বেশি হলে ৭ ঢোকে)।
যা পড়বেন — এই ক্রমে
- আউযুবিল্লাহ-বিসমিল্লাহসহ সূরা ফাতিহা
- সূরা হজ্জের ২০ নং আয়াতের অংশ — "ইউসহারু বিহী মা ফী বুতূনিহিম ওয়াল জুলূদ"
- ৭ বার সূরা ফুরকানের ২৩ নং আয়াত (পরের কার্ডে)
- সূরা ত্বহার ১০৫ নং আয়াত — "ওয়া ইয়াসআলূনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বী নাসফা"
- শেষে দোয়া: "বিসমিল্লাহি ওয়া বিকুদরাতিহি — আল্লাহর নামে ও তাঁর কুদরতে পেটের প্রতিটি জাদু ও গিঁট জ্বলে যাক; হে আল্লাহ, এই পানিতে বরকত ও শেফা দিন, একে জাদু-গিঁটের উপর আগুনের মতো নামিয়ে দিন" — নিজের ভাষায়, মন থেকে।
মূল আয়াত দুটি
وَقَدِمْنَآ إِلَىٰ مَا عَمِلُوا۟ مِنْ عَمَلٍۢ فَجَعَلْنَٰهُ هَبَآءًۭ مَّنثُورًا
আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকণারূপে করে দেব।
يُصْهَرُ بِهِۦ مَا فِى بُطُونِهِمْ وَٱلْجُلُودُ
ফলে তাদের পেটে যা আছে, তা এবং চর্ম গলে বের হয়ে যাবে।
পান করার পর যা লক্ষ করবেন
- পেটে জাদু/গিঁট থাকলে — কয়েক মিনিটে ভাঙা বা জ্বলার অনুভূতি টের পেতে পারেন ইনশাআল্লাহ
- হতে পারে বমি ভাব বা বমি — ঘাবড়াবেন না
- পেটের ভেতর নড়াচড়া, বা পাতলা পায়খানা
শাইখ বলেন — এগুলো সব ইতিবাচক লক্ষণ: ভেতরের কষ্টটা মার খাচ্ছে, শেফার বড় অংশ এগিয়ে গেছে ইনশাআল্লাহ। সকালে একবার, সন্ধ্যায় একবার — নিয়মিত করুন।
সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
আরও পড়ুন
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?
স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা
রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম
শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।