সূরা দুখানের ৭টি আশ্চর্য ফায়দা
রূহানী রোগের চিকিৎসায় তো বটেই — এই মহান সূরার সবচেয়ে আলোচিত দিক হলো কাশফ: যা আপনার থেকে লুকিয়ে রাখা হয়েছে, তা প্রকাশ করে দেওয়া ইনশাআল্লাহ।
ফায়দা ১ – ৪
- ১. অন্তর্দৃষ্টি (বাসিরা) আলোকিত করে — ঝাপসা বিষয় স্পষ্ট দেখায়
- ২. আপনার থেকে লুকানো বিষয় সামনে এনে দেয় ইনশাআল্লাহ
- ৩. স্বপ্নে ও জাগরণে — কে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, চিনিয়ে দেয়
- ৪. শত্রু নিজেই নিজেকে প্রকাশ করে ফেলে — নিজের অজান্তেই, আপনার সামনে
ফায়দা ৫ – ৭
- ৫. চক্রান্তকারী অপরাধী মানুষের সামনেই ফাঁস হয়ে যায় ইনশাআল্লাহ
- ৬. শত্রু আপনার সাথে যা করছে — চোখের সামনে দেখিয়ে দেয়; শাইখ বলেন, এর কাশফ কদাচিৎই ভুল হয়, আল্লাহর ফযলে
- ৭. যেখানে পড়া হয়, সেখান থেকে সব অনিষ্ট আত্মা, নেতিবাচক শক্তি, জ্বীন-শয়তান পালিয়ে যায়; শরীরের ভেতরেরটাও প্রবল নাড়া খায় — এমনকি সীমালঙ্ঘনকারী মুসলিম জ্বীনও কঠিন কষ্ট পায় ও বেরিয়ে যায় ইনশাআল্লাহ
কীভাবে পড়বেন?
- সবচেয়ে ভালো সময় — রাতে, ঘুমানোর আগে।
- বিজোড় সংখ্যায় পড়ুন: ৩, ৫ বা ৭ বার এক বৈঠকে — প্রতিদিন।
- জাগরণেও কাশফ চাইলে — সকালে ঘর থেকে বের হওয়ার আগে ৩ বার + রাতে ৩ বার।
শাইখ বলেন — নিয়মিত পড়া শুরু করলে প্রথম দিনগুলো থেকেই স্বপ্নে ও জাগরণে আশ্চর্য বিষয় প্রকাশ পেতে দেখবেন ইনশাআল্লাহ।
কাদের জন্য বিশেষভাবে দরকারি?
- যারা বুঝতে পারছেন ক্ষতি হচ্ছে, কিন্তু কে বা কী কারণ — জানেন না
- যাদের স্বপ্ন অস্পষ্ট-এলোমেলো, রোগ নির্ণয়ে আটকে আছেন
- যারা ঘর থেকে নেতিবাচকতা-অস্বস্তি তাড়াতে চান
রুকইয়াহ চলাকালীন স্বপ্নগুলো ডায়েরিতে লিখে রাখুন — রোগ নির্ণয়ের বড় চাবিকাঠি এই স্বপ্নই।
সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
আরও পড়ুন
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?
স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা
রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম
শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।