রুকইয়াহ
বন্ধুদের সামনে পারেন, ঘরে পারেন না কেন?
স্ত্রীটা আপনার শিফার পেছনে ছুটছেন, আর আপনি ঘরে ঢুকেই সব ছেড়ে দিচ্ছেন। শাইখ বলেন — ভারসাম্য রাখুন, সে আপনার কাছে আমানত।
স্ত্রীটা আপনার শিফার পেছনে ছুটছেন, আর আপনি ঘরে ঢুকেই সব ছেড়ে দিচ্ছেন। শাইখ বলেন — ভারসাম্য রাখুন, সে আপনার কাছে আমানত।
যে দৃশ্যটা শাইখ বলেছেন
কত স্ত্রী স্বামীর শিফার পেছনে ছুটছেন — রাকীর কাছে যাচ্ছেন, আমলের খোঁজ করছেন, রাত জেগে দোয়া করছেন।
আর সেই স্বামী ঘরে ঢুকেই ভেঙে পড়েন। সব দায়িত্ব ছেড়ে দেন স্ত্রীর মমতার উপর — সংসার, বাচ্চা, ওষুধ, সবকিছু।
অথচ বাইরে বন্ধুদের সাথে তিনি নিজেকে ঠিকই ধরে রাখেন। খান, হাসেন, সময় কাটান — সেখানে ভেঙে পড়েন না।
শাইখের সৎ কথাটা
হ্যাঁ, কিছু সিহর আছে যা শুধু ঘরের ভেতরেই কাজ করে — এটা সত্য। কিন্তু ভাই, ভারসাম্য রাখুন।
সে আপনার অর্ধাঙ্গিনী, আপনার কাছে আমানত; তার হক আছে। বন্ধুদের সামনে নিজেকে যতটা চাপ দেন, ঘরে তার চেয়ে একটু বেশি দিন। সব ছেড়ে দেবেন না।
দলিলটা — সদ্ভাবে জীবন-যাপন
وَعَاشِرُوهُنَّ بِٱلْمَعْرُوفِ ۚ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟ شَيْـًۭٔا وَيَجْعَلَ ٱللَّهُ فِيهِ خَيْرًۭا كَثِيرًۭا
নারীদের সাথে সদ্ভাবে জীবন-যাপন কর। অতঃপর যদি তাদেরকে অপছন্দ কর, তবে হয়ত তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছ, যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। (সূরা নিসা, আয়াত ১৯)
আয়াতটা কঠিন সময়ের জন্যই — অপছন্দের ভেতরেও আল্লাহ কল্যাণ রেখে দেন। অসুস্থতার এই দিনগুলোতে তার সাথে সদ্ভাব রাখাটাই আপনার বড় আমল।
আজ যা করবেন
- ঘরে ঢুকে প্রথম বাক্যটা নরম রাখুন — আজ শুধু এইটুকু।
- দিনে একবার তাকে ধন্যবাদ দিন — ছোট কাজটার জন্যও।
- নিজের রুকইয়াহ নিজে চালান — সব দায়িত্ব তার ঘাড়ে নয়।
- তার জন্যও রুকইয়াহ ও দোয়া করুন — সেও ক্লান্ত হয়ে যাচ্ছে।
সূত্র: শাইখ খালিদ বিন ইবরাহীম আল-হিবশী (রুকইয়াহ বিশেষজ্ঞ)-এর আলোচনা অবলম্বনে
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
বিয়ে, দাম্পত্য ও সন্তান — এই বিষয়ে আরও
গাইড ও প্রোটোকল
- অটিজম ও বিশেষ শিশুবিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জন্য রুকইয়াহ ও মা-বাবার আমল — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার। রাকী ফয়সাল আহমেদ…
- আয়াতুয যাওয়াজ ওয়াত ত্বলাক্ব ওয়াল আরহামবিবাহ, তালাক ও গর্ভাশয়-সংক্রান্ত আয়াতসমূহ — বাংলা অর্থসহ। আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- জরায়ু ও সন্তান ধারণের বাধানারীর প্রজনন-সংক্রান্ত সমস্যায় আয়াত সংকলন — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার। রাকী ফয়সাল আহমেদ সাবিত কর্তৃক…
- নুতফা ও গর্ভের হিফাজতসৃষ্টির সূচনা ও গর্ভ সংক্রান্ত আয়াত সংকলন — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার। রাকী ফয়সাল আহমেদ সাবিত কর্তৃক…
অডিও
- জাদু — অডিওবিভাগে ৩৭টি, বিনামূল্যে
- তাবেআ — অডিওবিভাগে ৬টি, বিনামূল্যে
- আলোচনা ও লেকচার — অডিওবিভাগে ৮৮টি, বিনামূল্যে
PDF গাইড
- স্বামীর চরিত্র সংশোধনের আমলPDF · ২ পৃষ্ঠা
- বিয়ের বাধা দূর করার আমলPDF · ১৬ পৃষ্ঠা
- স্বামীকে ফিরিয়ে আনার আমলPDF · ২ পৃষ্ঠা
ব্লগ
- সংসার টেকে ছাড়ে, তর্কে নয়দাম্পত্য জীবন গড়ে ওঠে তানাযুল-এর উপর, তানাযু-এর উপর নয় — অর্থাৎ নিজের কিছু অধিকার ছেড়ে দেওয়ার উপর, ঝগড়ার…
- ইবলিস সবচেয়ে খুশি হয় যে কথায়সহীহ মুসলিমের বর্ণনায় ইবলিস তাকেই বুকে জড়িয়ে বলে — তুমিই আসল, যে স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে ফিরেছে।
- নিয়ত মীমাংসার হলে আল্লাহ মিলিয়ে দেনশাইখ বালী বলেন — আল্লাহ তাওফিককে নিয়তের সাথে বেঁধে দিয়েছেন। তাই মধ্যস্থতায় নামার আগে নিজের নিয়তটা দেখে…
আরও পড়ুন
হতাশা বুকে নিয়ে চিকিৎসা হয় না
মাসের পর মাস আমল চালিয়েও উন্নতি না দেখলে অন্তরে একটা কথা জমে — আমার আর হবে না। শাইখ বলেন, এই কথাটাই সবচেয়ে বড় বাধা।
একটা ম্যাচের জন্য এতটা কষ্ট?
ছেলেটা দাঁড়াতেই পারছিল না — তবু দুই মাস ধরে ওজন কমাচ্ছে, শুধু একটা খেলার জন্য। শাইখের প্রশ্ন — শিফার জন্য আমরা কতটুকু পারি?
চুলাকে তো কেউ লাথি মারে না
চুলার তাপ, তেলের ছিটা, ছুরির কাটা — সব সয়ে যান হাসিমুখে। শাইখ সেখান থেকেই বললেন, যেখানে ভালোবাসা আছে, কষ্টটা কষ্ট মনে হয় না।