← রুকইয়াহ প্রোগ্রাম

নিয়ত মীমাংসার হলে আল্লাহ মিলিয়ে দেন

রুকইয়াহপরিবারদাম্পত্যমীমাংসা

শাইখ বালী বলেন — আল্লাহ তাওফিককে নিয়তের সাথে বেঁধে দিয়েছেন। তাই মধ্যস্থতায় নামার আগে নিজের নিয়তটা দেখে নিন।

দুই রকম মা, দুই রকম পরিণতি

বুদ্ধিমতী মা মেয়ের কথা পুরোটা শোনেন, রাগটা শুষে নেন, তারপর জামাইয়ের ভালো দিকগুলো মনে করিয়ে দেন — মেয়ের রাগ ঠান্ডা হয়, স্বামী তাকে নরম দেখে আরও ভালোবাসে।

আর অবিবেচক মা বলেন — “ফোন বন্ধ করো, কথা বোলো না, চলে এসো।” ছোট সমস্যা তখন বড় হয়, শেষে তালাক পর্যন্ত গড়ায়।

ছেলের বেলাতেও একই। মা বললে — “ও তো সংসারটা টানছে, একটু সহ্য করো” — রাগ নেমে যায়। আর উস্কে দিলে ২০% রাগ ১০০% হয়ে যায়।

শাইখ বলেন — এক পক্ষের কথা শুনেই বিচার করবেন না; প্রত্যেকে নিজের দিকটাই বলে, বিপক্ষেরটা বলে না।

শাইখের জবাব

আপনি যদি সত্যিই মীমাংসা চান, আল্লাহ কঠিন হয়ে যাওয়া হৃদয়গুলোকে গলিয়ে দেবেন, আর দূরত্বটাকে ভালোবাসায় বদলে দেবেন।

আর যদি ভেতরে ভেতরে চান একপক্ষকে জিতিয়ে দিতে — তাহলে ওই ঝগড়ায় ঢুকবেনই না, কারণ আল্লাহ মিলিয়ে দেবেন না। মুখে যত সুন্দর কথাই বলুন, অন্তরের নিয়ত আল্লাহর কাছ থেকে গোপন থাকে না।

দলিল — দুই পক্ষ থেকে দুজন মধ্যস্থ

আল্লাহ বলেছেন — স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদের আশঙ্কা হলে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন মধ্যস্থ পাঠাও; তারা যদি মীমাংসা চায়, আল্লাহ তাদের দুজনের মাঝে মিল করিয়ে দেবেন। (সূরা আন-নিসা, আয়াত ৩৫)

শাইখ এই আয়াতের শেষ অংশে জোর দেন — “আল্লাহ সবকিছু জানেন, সব খবর রাখেন।” অর্থাৎ আপনার আসল উদ্দেশ্যটা তাঁর কাছে লুকানো নেই।

করণীয়

  1. মধ্যস্থতায় নামার আগে নিজেকে প্রশ্ন করুন — মেলাতে চাই, না জেতাতে?
  2. মেয়ে বা ছেলের কথা শোনার পর অন্য পক্ষের কথাও শুনুন
  3. রাগ ঠান্ডা করুন, তারপর অপর পক্ষের ভালো দিকগুলো মনে করিয়ে দিন।
  4. “চলে এসো”, “কথা বোলো না” — এই কথাগুলো বলা থেকে বিরত থাকুন।

মাসিক রুকইয়াহ কোর্স

১২টি লাইভ রুকইয়াহ সেশন ★ প্রতিটি সেশনের রেকর্ডেড ভিডিও ★ প্রতিটি সেশনের আলাদা সেশন নোট ★ ৫০০ টাকার ডায়াগনোসিস প্যাকেজ মাত্র ১৫০ টাকায় ★ রাকীর সাথে গ্রুপে কনসাল্ট করার সুযোগ ★ আলাদা টেলিগ্রাম গ্রুপ ★ ভাই ও বোনদের জন্য ভিন্ন ডিসকাশন গ্রুপ ★ আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা সেশন ★ প্রতিটি সেশনে গাইডলাইন ও প্রশ্নোত্তর পর্ব

কোর্সের হাদিয়া মাত্র ৪৯০ টাকা। জয়েন করতে মেসেজে লিখুন Session — ফর্মের লিংক পাঠিয়ে দেব ইনশাআল্লাহ।


সূত্র: শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালী-এর আলোচনা অবলম্বনে

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?

স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা

রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম

শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।