← রুকইয়াহ প্রোগ্রাম

সিহর সত্যি, আর প্রতিকারও আছে

রুকইয়াহসিহরভণ্ড কবিরাজসেলফ রুকইয়াহ

শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালী সাহির চেনার স্পষ্ট আলামত দিয়েছেন, আর ঘরে বসে করার মতো একটা পূর্ণ প্রোগ্রামও।

সাহির চেনার আলামত

অনেকে কুরআন দিয়ে চিকিৎসার দাবি করে, দু-চার আয়াত পড়েও শোনায় — অথচ ভেতরে চলে অন্য জিনিস। শাইখ কয়েকটি আলামত দিয়েছেন, যেগুলোর একটিও মিললে থেমে যেতে হবে।

  • আপনার নাম ও মায়ের নাম জানতে চায়
  • ঘর-কাটা চৌকো ছকে অক্ষর, সংখ্যা বা তারা লিখে দেয় — এসব তিলিসমাত
  • নির্দিষ্ট ধরনের বখুর আনতে বলে
  • মোড়ানো তাবিজ ধরিয়ে বলে — খুলবেন না

শাইখ নিজের ছাত্রজীবনের একটি ঘটনাও বলেছেন — এক তাবিজ খুলে দেখা গেল ভেতরে স্কুলের খাতা থেকে ছেঁড়া একটি পাতা, ইতিহাসের প্রশ্নোত্তর লেখা।

শাইখের জবাব

সিহর বাস্তব — আল্লাহ কুরআনেই এর কথা বলেছেন (সূরা বাকারা, আয়াত ১০২)। কিন্তু সিহর দিয়ে সিহর ভাঙা জায়েজ নয়

নবীজি ﷺ বলেছেন, যে গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করল, চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না। আর মুআওবিযাত পড়লে সিহর সেখানেই বাতিল হয় — বের করে আনার দরকার পড়ে না।

দলিল — আশ্রয় যেখানে

وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ

এবং গিরায় ফুঁৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে। (সূরা ফালাক, আয়াত ৪)

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

এবং হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। (সূরা ফালাক, আয়াত ৫)

নবীজি ﷺ-এর উপর সিহর করা হয়েছিল; জিবরীল আ. মুআওবিযাত পড়ছিলেন আর এক-একটি আয়াতে এক-একটি গিঁট খুলে যাচ্ছিল। (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)

করণীয়

  1. ওয়াক্তমতো নামাজ — বিশেষ করে ফজর; সকাল-সন্ধ্যার আযকার ছাড়বেন না।
  2. প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ; রাতে অজু করে, আয়াতুল কুরসি ও সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে ঘুমান।
  3. প্রতিদিন কিছুটা সময় মুআওবিযাত ও আয়াতুল কুরসি নিজে পড়ুন ও শুনুন — দুই-তিন সপ্তাহ।
  4. সাহির বা কবিরাজের দরজায় নয়। উপসর্গ না কমলে চিকিৎসকের পরামর্শ নিন।

মাসিক রুকইয়াহ কোর্স

১২টি লাইভ রুকইয়াহ সেশন ★ প্রতিটি সেশনের রেকর্ডেড ভিডিও ★ প্রতিটি সেশনের আলাদা সেশন নোট ★ ৫০০ টাকার ডায়াগনোসিস প্যাকেজ মাত্র ১৫০ টাকায় ★ রাকীর সাথে গ্রুপে কনসাল্ট করার সুযোগ ★ আলাদা টেলিগ্রাম গ্রুপ ★ ভাই ও বোনদের জন্য ভিন্ন ডিসকাশন গ্রুপ ★ আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা সেশন ★ প্রতিটি সেশনে গাইডলাইন ও প্রশ্নোত্তর পর্ব

কোর্সের হাদিয়া মাত্র ৪৯০ টাকা। জয়েন করতে মেসেজে লিখুন Session — ফর্মের লিংক পাঠিয়ে দেব ইনশাআল্লাহ।


সূত্র: শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালী-এর আলোচনা অবলম্বনে

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?

স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা

রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম

শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।