রুকইয়াহ
স্বপ্নে বারবার মাকে দেখা — নির্ণয় ও শেফার চাবি
আপনি আগে থেকেই সিহর বা মাস-আক্রান্ত হিসেবে শনাক্ত, আর স্বপ্নে বারবার মাকে দেখছেন — নেতিবাচক দৃশ্যে? এর একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা ও শেফার চাবি আছে ইনশাআল্লাহ।
এই লেখায় যা আছে
আপনি আগে থেকেই সিহর বা মাস-আক্রান্ত হিসেবে শনাক্ত, আর স্বপ্নে বারবার মাকে দেখছেন — নেতিবাচক দৃশ্যে? এর একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা ও শেফার চাবি আছে ইনশাআল্লাহ।
প্রথমেই বুঝে নিন
কাউকে জাদু করার সময় জাদুকর প্রায়ই মায়ের নাম আক্রান্তের নামের সাথে জুড়ে দেয় — এভাবেই সিহরে মায়ের সংযোগ তৈরি হয়। (এর উল্টোটা সত্য নয় — মা সিহরগ্রস্ত হলেই আপনার নাম তার সাথে জোড়া থাকবে, এমন নয়; ব্যতিক্রম শুধু মা গর্ভবতী অবস্থায় সিহরগ্রস্ত হলে।)
এ কারণেই সিহর-আক্রান্তদের স্বপ্নে বারবার মায়ের নেতিবাচক উপস্থিতি — অসুস্থ মা, প্রাণীরূপী মা, কণ্ঠস্বর বদলে যাওয়া মা — সিহরের প্রমাণ হিসেবে ধরা হয়, ওয়াল্লাহু আ'লাম।
জাগরণেও একটা ইঙ্গিত
মায়ের সাথে অকারণ নফুর, রাগ, অস্বস্তি অনুভব করা (স্বপ্নে নয়, বাস্তবে) — এটাও ইঙ্গিত দেয় যে হয় পুরো পরিবারের নামে একসাথে সিহর হয়েছে, বা মা নিজেও সিহরগ্রস্ত।
চাবি ১ — মা জীবিত ও সম্পর্ক ভালো
নিজে নিয়মিত আযকার-রুকইয়াহ করেও যদি শেফা অসম্পূর্ণ লাগে, তাহলে হয়তো একটা হারানো কড়ি বাকি — মা। মাকে বলুন আপনার জন্য পানিতে সূরা পড়ে দিতে, দোয়া করতে; আপনি সেই পানি পান করুন ও গোসল করুন।
সম্ভব হলে মা অজু করে কুরআন অনুযায়ী পানিতে তিলাওয়াত করলে ও আপনি সেই পানিতে গোসল করলে অনেকে বিশেষ উপকার পেয়েছেন ইনশাআল্লাহ।
চাবি ২ — মা প্রয়াত
মা ইন্তেকাল করেছেন, সম্পর্ক ভালো ছিল, তবু স্বপ্নে বারবার দেখেন? তার নামে বেশি বেশি সদকা করুন ও তার জন্য দোয়া করুন — এটাই শেফার হারানো অংশ পূরণ করবে ইনশাআল্লাহ।
চাবি ৩ — সিহরের কারণে সম্পর্ক জটিল
মায়ের সাথে সম্পর্ক সিহরের কারণে খারাপ হয়ে থাকলে, বা মা নিজেও সিহরগ্রস্ত হয়ে চিকিৎসা মানতে না চাইলে — সিহরের কারণে তৈরি হওয়া সংযোগ কেটে ফেলার নিয়ত করুন:
- প্রতিদিন রাতে ২ রাকাত নফল সালাত পড়ুন।
- দুই হাতের তালু খুলে তাতে সূরা ফাতিহা ৩ বার ও আয়াতুল কুরসি ৩ বার পড়ুন।
- দোয়া করুন — মায়ের সাথে সিহরের কারণে তৈরি হওয়া প্রতিটি নেতিবাচক সংযোগ কেটে যাওয়ার জন্য।
- ফুঁ দিয়ে মাথা-কাঁধ-হাত-পেট-সারা শরীরে মাসাহ করুন, যেন কিছু কেটে ফেলছেন এমন অনুভব করুন।
মনোযোগ দিয়ে বুঝুন
নিজের অবস্থাটা এই তিন চাবির কোনটার সাথে মেলে বুঝে নিন — মা জীবিত ও সম্পর্ক ভালো, মা প্রয়াত, নাকি সিহরের কারণে সম্পর্ক জটিল। সঠিক চাবি প্রয়োগ করলেই শেফার হারানো অংশটা পূর্ণ হবে ইনশাআল্লাহ।
অস্পষ্ট লাগলে পোস্টটা আবার পড়ুন — নিজের অবস্থান বুঝে সঠিক অংশটা প্রয়োগ করুন।
সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
সিহর ও জাদু — এই বিষয়ে আরও
গাইড ও প্রোটোকল
- আগুনে পোড়ানো যাদুআগুনের মাধ্যমে করা সিহরের লক্ষণ ও রুকইয়াহ প্রোটোকল — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার। রাকী ফয়সাল আহমেদ…
- আশিক জিনের সেহেরের গিটআশিক জিনের বাঁধা জাদুর গিট, তালা ও শিকল ধ্বংসের রুকইয়াহ প্রোটোকল — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার। রাকী…
- কাজ আটকে থাকা: কখন এটি সিহর, আর কখন নয়বিয়ে, চাকরি ও রিজিকে বারবার বাধা — বিচার করার একটি কাঠামো — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- ছিটানো জাদুপথে, দরজায় বা কাপড়ে ছিটিয়ে দেওয়া সিহরের আয়াত সংকলন — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার। রাকী ফয়সাল আহমেদ…
অডিও
- আলোচনা ও লেকচার — অডিওবিভাগে ৮৮টি, বিনামূল্যে
- জাদু — অডিওবিভাগে ৩৭টি, বিনামূল্যে
- তাবেআ — অডিওবিভাগে ৬টি, বিনামূল্যে
PDF গাইড
- রক্ত ও শরীরের জাদুর চিকিৎসাPDF · ৮ পৃষ্ঠা
- সাধারণ জাদুর রুকিয়াহ গাইডPDF · ৮ পৃষ্ঠা
- কবর জাদুর শক্তিশালী চিকিৎসাPDF · ২২ পৃষ্ঠা
ব্লগ
- সিহর — লক্ষণ, সিহরের আয়াত ও ভাঙার আমলসিহর বা জাদুর লক্ষণ কী, সিহরের আয়াত কোনগুলো, আর জাদু কাটানোর জন্য নিজে কী আমল করবেন — কুরআন ও সহীহ…
- সিহর ভাঙা এত কঠিন কিছু নয়শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালীর কাছে প্রশ্নটা এসেছিল একজন ক্লান্ত স্বামীর কাছ থেকে। জবাবটা এত সহজ যে অনেকে…
- ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ…
রুকইয়াহ কীভাবে করবেন — এই বিষয়ে আরও
গাইড ও প্রোটোকল
- বদনজর: কুরআন-সুন্নাহ কী বলে, আর আমরা কোথায় বাড়াবাড়ি করিনজর লাগা সত্য — কিন্তু সব বিপদের নাম নজর নয় — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- ঘরের হিফাজত: সমস্যা আসার আগেই যে আমলগুলোপ্রতিদিনের ছোট আমল, যা বেশিরভাগ সমস্যা শুরুতেই থামিয়ে দেয় — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- জিনের স্পর্শ: কুরআন যা স্বীকার করে, আর যা আমরা বাড়িয়ে বলিমাস, মানসিক রোগ ও পরিবারের করণীয় — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- শরীরে জ্বীনের জীবন: সে কীভাবে প্রবেশ করে, কোথায় থাকেজ্বীনের প্রবেশ, অবস্থান ও দুর্বল হওয়ার কারণ বোঝা — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
অডিও
- আলোচনা ও লেকচার — অডিওবিভাগে ৮৮টি, বিনামূল্যে
- গাইড — অডিওবিভাগে ৮টি, বিনামূল্যে
- শিক্ষা — অডিওবিভাগে ৩টি, বিনামূল্যে
PDF গাইড
- সমস্যার মূল উৎস খুঁজে বের করাPDF · ৩ পৃষ্ঠা
- সেলফ রুকিয়াহ পূর্ণাঙ্গ গাইডPDF · ২৫ পৃষ্ঠা
- সেলফ রুকিয়াহ পদ্ধতিPDF · ১২ পৃষ্ঠা
ব্লগ
- রুকইয়াহ করার নিয়ম — শুরু থেকে শেষ পর্যন্তরুকইয়াহ কী, রুকইয়াহ করা কি জায়েজ, আর নিজে নিজে সেলফ রুকইয়াহ করার নিয়ম কী — কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক…
- তাবিজ — জায়েজ কি না, আর বিকল্প কীতাবিজ ব্যবহার করা কি জায়েজ, কোন তাবিজ স্পষ্ট শিরক, আলিমদের মতভেদ কোথায়, আর তাবিজের শরীয়তসম্মত বিকল্প কী।
- শাইখ নিজেই যা ছেড়ে দিয়েছেনরুকইয়াহর তিনটি চেনা প্র্যাকটিস থেকে শাইখ বালী নিজে ফিরে এসেছেন — অথচ যারা করে তাদের দোষারোপও করেননি। আদবটা…
আরও পড়ুন
ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?
স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।
যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা
রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।
সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম
শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।