রুকইয়াহ
দেহের ভেতরে জ্বীন — কীভাবে বাঁচে, কী খায়, কেন যায় না
এই আলোচনাটা কোনো আমল না — বোঝাপড়ার আলোচনা। জ্বীন কেন ঢোকে, দেহের ভেতরে কীভাবে বাঁচে, কীসে শক্তি পায় আর কেন বেরোতে চায় না — জানলে চিকিৎসাও সহজ হয়ে যায় ইনশাআল্লাহ।
এই লেখায় যা আছে
এই আলোচনাটা কোনো আমল না — বোঝাপড়ার আলোচনা। জ্বীন কেন ঢোকে, দেহের ভেতরে কীভাবে বাঁচে, কীসে শক্তি পায় আর কেন বেরোতে চায় না — জানলে চিকিৎসাও সহজ হয়ে যায় ইনশাআল্লাহ।
ঢোকে কীভাবে, বাঁচে কোথায়
জ্বীন এমনি এমনি ঢোকে না — সাধারণত সিহর, নজর, জমে থাকা হাসাদ বা দুর্বল মুহূর্তে কোনো আক্রমণের মধ্য দিয়ে একটা দরজা খুলে যায়। ঢোকার পর সে মানুষের মতো নির্দিষ্ট কোনো অঙ্গে "বসে" থাকে না — বরং তার প্রভাব ছড়ায় স্নায়ুতন্ত্র ও অনুভূতির কেন্দ্রগুলোতে।
- মাথায় — চিন্তা ও ওয়াসওয়াসা নিয়ন্ত্রণে
- বুকে — চাপ ও শ্বাসরোধের অনুভূতিতে
- কোমরের নিচে বা পেটে — শরীর দুর্বল করতে
সে কীসে শক্তি পায়
- বারবার গুনাহ — প্রতিটি গুনাহ সুরক্ষা-দুর্গ দুর্বল করে
- আযকার ছেড়ে দেওয়া — প্রতিদিনের আযকার তার জায়গা সংকুচিত করে; ছাড়লেই সে শক্তি পায়
- অশ্লীল সংগীত ও কামনা-বাসনায় ডুবে থাকা — তার আগুনে-স্বভাবের উপযুক্ত পরিবেশ
- তীব্র রাগ ও ঝগড়া — রাগের মুহূর্তে দেহে বড় ফাঁক তৈরি হয়
- সিহর অবাতিল থাকলে — সেটা তাকে জায়গার সাথে বেঁধে রাখে
তার লক্ষ্য শুধু কষ্ট দেওয়া না
তার আসল উদ্দেশ্য শুধু ব্যথা দেওয়া নয় — ইবাদতে বিঘ্ন ঘটানো, পরিবার-বন্ধুদের থেকে দূরত্ব তৈরি করা, অকারণ বিরাগ জাগানো, ইচ্ছাশক্তি দুর্বল করা, সন্দেহে ডুবিয়ে রাখা।
কুরআনের আয়াত, বিশেষত সিহর-সংক্রান্ত আয়াত পড়া হলে সে কষ্ট পেতে শুরু করে — তার প্রকৃতি আল্লাহর কালাম সহ্য করতে পারে না, ওয়াল্লাহু আ'লাম।
কেন বেরোতে চায় না
- শাস্তির ভয় — কেউ কেউ সিহরে বাধ্য হয়ে ঢুকেছে, যে পাঠিয়েছে তার কাছে ফিরতে ভয় পায়
- দেহের সাথে সংযুক্তি — দীর্ঘদিন থাকলে পরিবেশে অভ্যস্ত হয়ে যায়, বিশেষত সিহরের গিঁট না খুলে থাকলে
- দুর্বলতার সুযোগ — মানসিক-শারীরিক দুর্বলতা দেখলে থেকে যেতে চায়
- একগুঁয়েমি — কিছু জ্বীন অহংকারী, সহজে বশ্যতা স্বীকার করে না
পতনের শুরু কখন
নিয়মিত-শক্তিশালী রুকইয়াহ, সকাল-সন্ধ্যার আযকার, গুনাহর দরজা বন্ধ, সিহর/হাসাদ/নজর যা-ই কারণ হোক তা বাতিল, আর ইয়াকীন-দৃঢ়তা — এসব একসাথে মিললেই তার জায়গা সংকুচিত হতে থাকে।
সে ঢোকে কারণে, থাকে কারণে, বেরোয় দরজা বন্ধ হলে — আল্লাহর হুকুমে।
সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
রুকইয়াহ কীভাবে করবেন — এই বিষয়ে আরও
গাইড ও প্রোটোকল
- কাজ আটকে থাকা: কখন এটি সিহর, আর কখন নয়বিয়ে, চাকরি ও রিজিকে বারবার বাধা — বিচার করার একটি কাঠামো — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- বদনজর: কুরআন-সুন্নাহ কী বলে, আর আমরা কোথায় বাড়াবাড়ি করিনজর লাগা সত্য — কিন্তু সব বিপদের নাম নজর নয় — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- ঘরের হিফাজত: সমস্যা আসার আগেই যে আমলগুলোপ্রতিদিনের ছোট আমল, যা বেশিরভাগ সমস্যা শুরুতেই থামিয়ে দেয় — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- জিনের স্পর্শ: কুরআন যা স্বীকার করে, আর যা আমরা বাড়িয়ে বলিমাস, মানসিক রোগ ও পরিবারের করণীয় — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
অডিও
- আলোচনা ও লেকচার — অডিওবিভাগে ৮৮টি, বিনামূল্যে
- গাইড — অডিওবিভাগে ৮টি, বিনামূল্যে
- শিক্ষা — অডিওবিভাগে ৩টি, বিনামূল্যে
PDF গাইড
- সমস্যার মূল উৎস খুঁজে বের করাPDF · ৩ পৃষ্ঠা
- সেলফ রুকিয়াহ পূর্ণাঙ্গ গাইডPDF · ২৫ পৃষ্ঠা
- সেলফ রুকিয়াহ পদ্ধতিPDF · ১২ পৃষ্ঠা
ব্লগ
- রুকইয়াহ করার নিয়ম — শুরু থেকে শেষ পর্যন্তরুকইয়াহ কী, রুকইয়াহ করা কি জায়েজ, আর নিজে নিজে সেলফ রুকইয়াহ করার নিয়ম কী — কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক…
- তাবিজ — জায়েজ কি না, আর বিকল্প কীতাবিজ ব্যবহার করা কি জায়েজ, কোন তাবিজ স্পষ্ট শিরক, আলিমদের মতভেদ কোথায়, আর তাবিজের শরীয়তসম্মত বিকল্প কী।
- সিহর ভাঙা এত কঠিন কিছু নয়শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালীর কাছে প্রশ্নটা এসেছিল একজন ক্লান্ত স্বামীর কাছ থেকে। জবাবটা এত সহজ যে অনেকে…
আরও পড়ুন
ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?
স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।
যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা
রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।
সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম
শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।