রুকইয়াহ
৫ মিনিটের পরীক্ষা — ক্বারীন চেপে বসেছে কি না
একটা ছোট, শক্তিশালী সূরা কয়েক মিনিট পড়লেই ধরা পড়ে যায় — আপনার ক্বারীন আপনার উপর চেপে বসেছে কি না। সাথে শাইখের দেওয়া আরেকটা সহজ নির্ণয়-সূত্র — দুটোই আজ ইনশাআল্লাহ।
এই লেখায় যা আছে
একটা ছোট, শক্তিশালী সূরা কয়েক মিনিট পড়লেই ধরা পড়ে যায় — আপনার ক্বারীন আপনার উপর চেপে বসেছে কি না। সাথে শাইখের দেওয়া আরেকটা সহজ নির্ণয়-সূত্র — দুটোই আজ ইনশাআল্লাহ।
নির্ণয় ১ — "ভাবলেই আটকে যায়"
চাকরির আবেদন, সফর, গাড়ি কেনা — মানুষের সামনে বললেই (একজনের সামনে হলেও) কাজটা আটকে যায়? এটা মূলত নজরের ধরন — আগের পোস্টে বলেছি।
কিন্তু এবার মূল চমক — কেউ কেউ সাবধান হয়ে কাউকে বলাই বন্ধ করে দিলেন। তবু দেখা গেল: কাজটা শুধু মাথার ভেতরে ঘুরেছে — এক ঘণ্টা, দুদিন, তিনদিন ভেবেছেন — আর তাতেই সেটা আটকে গেল!
শাইখ বলেন — এমনটা বারবার ঘটলে বুঝুন: আপনার ক্বারীনই আপনার উপর চেপে বসেছে — সে-ই হিংসা করছে, নজর দিচ্ছে, চারপাশের কাজ আটকে দিচ্ছে — ওয়াল্লাহু আ'লাম। কারণ আপনার ভাবনা তো তার সামনে খোলা।
নির্ণয় ২ — সূরা নাস পরীক্ষা
- শান্ত হয়ে বসুন।
- সূরা নাস তিলাওয়াত করতে থাকুন — সরবে, ধীরে, মনোযোগে; কোনো নির্দিষ্ট সংখ্যা নেই।
- চালিয়ে যান ৪-৫ মিনিট
- শরীরের প্রতিক্রিয়া খেয়াল করুন — বিশেষত বুক, মাথা ও মুখ।
ভেবে দেখুন — যে সূরার শেষ আয়াতই "মিনাল জিন্নাতি ওয়ান নাস" — ওয়াসওয়াসা-দেওয়া লুকানো সঙ্গীর বিরুদ্ধে এর চেয়ে সরাসরি অস্ত্র আর কী!
পড়ার সময় এগুলো টের পেলে...
- ঘন ঘন, তীব্র হাই উঠতে থাকা
- বুকে স্পষ্ট চাপ-সংকীর্ণতা
- হালকা মাথাব্যথা বা মাথা-মুখে অস্বস্তি
এগুলো দেখা দিলে — ক্বারীনের তসল্লুত আছে বলেই ইঙ্গিত, ওয়াল্লাহু আ'লাম। মনে রাখুন: কখনো সমস্যাটা শুধুই ক্বারীন, কখনো সাথে নজর/হাসাদ/জাদুও জড়িয়ে থাকে — তাই পূর্ণ নির্ণয় জরুরি।
ধরা পড়লে এবার কী?
ভয়ের কিছু নেই — ক্বারীনের তসল্লুত চিকিৎসাযোগ্য ইনশাআল্লাহ। ক্বারীনকে অনুগত করার প্রোগ্রামগুলোর একটা তো এই সিরিজেই দিয়েছি — দিন ৪-এর "১০ দিনের ওয়াজিফা" (ইখলাস ১০০ + মুদতারের আয়াত)।
আর কাল ইনশাআল্লাহ আসছে আরেকটা দারুণ জিনিস — যে সূরা ক্বারীনের "স্মৃতি" মুছে দেয়, পুরনো অভ্যাস ভুলিয়ে দেয়।
আজ পরীক্ষাটা করে দেখুন — আর কী টের পেলেন, নিজের কাছে নোট রাখুন; নির্ণয়ের সময় কাজে লাগবে।
সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
রুকইয়াহ কীভাবে করবেন — এই বিষয়ে আরও
গাইড ও প্রোটোকল
- কাজ আটকে থাকা: কখন এটি সিহর, আর কখন নয়বিয়ে, চাকরি ও রিজিকে বারবার বাধা — বিচার করার একটি কাঠামো — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- বদনজর: কুরআন-সুন্নাহ কী বলে, আর আমরা কোথায় বাড়াবাড়ি করিনজর লাগা সত্য — কিন্তু সব বিপদের নাম নজর নয় — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- ঘরের হিফাজত: সমস্যা আসার আগেই যে আমলগুলোপ্রতিদিনের ছোট আমল, যা বেশিরভাগ সমস্যা শুরুতেই থামিয়ে দেয় — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- জিনের স্পর্শ: কুরআন যা স্বীকার করে, আর যা আমরা বাড়িয়ে বলিমাস, মানসিক রোগ ও পরিবারের করণীয় — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
অডিও
- আলোচনা ও লেকচার — অডিওবিভাগে ৮৮টি, বিনামূল্যে
- গাইড — অডিওবিভাগে ৮টি, বিনামূল্যে
- শিক্ষা — অডিওবিভাগে ৩টি, বিনামূল্যে
PDF গাইড
- সমস্যার মূল উৎস খুঁজে বের করাPDF · ৩ পৃষ্ঠা
- সেলফ রুকিয়াহ পূর্ণাঙ্গ গাইডPDF · ২৫ পৃষ্ঠা
- সেলফ রুকিয়াহ পদ্ধতিPDF · ১২ পৃষ্ঠা
ব্লগ
- রুকইয়াহ করার নিয়ম — শুরু থেকে শেষ পর্যন্তরুকইয়াহ কী, রুকইয়াহ করা কি জায়েজ, আর নিজে নিজে সেলফ রুকইয়াহ করার নিয়ম কী — কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক…
- তাবিজ — জায়েজ কি না, আর বিকল্প কীতাবিজ ব্যবহার করা কি জায়েজ, কোন তাবিজ স্পষ্ট শিরক, আলিমদের মতভেদ কোথায়, আর তাবিজের শরীয়তসম্মত বিকল্প কী।
- সিহর ভাঙা এত কঠিন কিছু নয়শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালীর কাছে প্রশ্নটা এসেছিল একজন ক্লান্ত স্বামীর কাছ থেকে। জবাবটা এত সহজ যে অনেকে…
আরও পড়ুন
ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?
স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।
যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা
রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।
সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম
শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।