রুকইয়াহ
জাদু-নজরের বিরুদ্ধে আপনার "প্রথম ঢাল"
সবাই খোঁজে সবচেয়ে শক্তিশালী রুকইয়াহ, সবচেয়ে কড়া প্রোগ্রাম। কিন্তু আসল প্রশ্নটা কেউ করে না — ক্ষতিটা আমার কাছে পৌঁছায় কী করে? আজ সেই প্রবেশপথ বন্ধ করার আমল ইনশাআল্লাহ।
সবাই খোঁজে সবচেয়ে শক্তিশালী রুকইয়াহ, সবচেয়ে কড়া প্রোগ্রাম। কিন্তু আসল প্রশ্নটা কেউ করে না — ক্ষতিটা আমার কাছে পৌঁছায় কী করে? আজ সেই প্রবেশপথ বন্ধ করার আমল ইনশাআল্লাহ।
ধারণাটা বুঝুন
শাইখের ব্যাখ্যায় — প্রতিটি মানুষের দেহ ঘিরে থাকে একটা সুরক্ষা-বেষ্টনী — যেন বাইরের ঢাল, প্রথম প্রতিরক্ষা লাইন।
- যিকির, আনুগত্য আর শরয়ী সুরক্ষায় এটা যত মজবুত — নজর-হাসাদ-জাদুর প্রভাব তত দুর্বল ইনশাআল্লাহ
- আর ক্ষয় হয় — অতিরিক্ত চাপ, ভয়, গুনাহ, নেতিবাচক পরিবেশ, ঝগড়া-বিবাদ আর জমতে থাকা নজরে — তখন সহজেই আক্রান্ত হয় মানুষ, ওয়াল্লাহু আ'লাম
শাইখের ভাষায় — প্রতিরোধ চিকিৎসার চেয়ে উত্তম; ঢাল যত শক্ত, ক্ষতির পৌঁছানো তত কঠিন।
সুরক্ষা-স্প্রে বানানো
- এক বোতল পানি নিন; চাইলে সাথে গোলাপজল, আর খুব সামান্য মিসক (ঐচ্ছিক)।
- পানিতে সরবে, ফুঁসহ পড়ুন — সূরা নূর (পুরো)।
- তারপর সূরা ফাতহ (পুরো)।
- তারপর সূরা ইয়াসিন (পুরো)।
- শেষে বোতলে ফুঁ দিয়ে মুখ বন্ধ করে রাখুন।
ব্যবহারের নিয়ম
- পানিটা হালকা স্প্রের মতো ছিটান — মাথার তালুতে, দুই কাঁধে, দুই বাহুর চারপাশে, হাতের প্রান্তে, পায়ের প্রান্তে — শরীরের চারপাশ ঘিরে।
- এটা গোসল নয় — কাপড় ভেজানোরও দরকার নেই; কাপড়ের উপর দিলেও চলবে, ত্বকে লাগলেও চলবে।
- দিনে ১ বার — যেকোনো সময়।
- নিয়ত: সুরক্ষা মেরামত ও মজবুত করা — আল্লাহর হুকুমে।
শাইখ বলেন — ব্যবহার শুরুর প্রথম দিনগুলো থেকেই পার্থক্য টের পাবেন ইনশাআল্লাহ: প্রশান্তি, ভরসা, হালকা লাগা।
একটা জরুরি স্পষ্টতা
প্রশ্ন আসে — "আমার ভেতরে তো আগে থেকেই মাস/জাদু/নজর আছে; ঢাল বন্ধ করলে সেগুলো কি বেরোতে পারবে না?"
শাইখের উত্তর: না। ঢোকা আটকানো আর বেরোনো আটকানো এক জিনিস নয়। এই আমল নতুন আক্রমণ ঢোকার দরজা বন্ধ করে; ভেতরেরটার বেরোনোর পথ আলাদা — তার নিজস্ব প্রোগ্রাম-রুকইয়াহ আছে।
বরং উল্টোটা ভাবুন — অনেকে চিকিৎসার পর দুর্বল সুরক্ষার কারণেই আবার দ্রুত আক্রান্ত হন। তাই সুস্থ হওয়ার পরও এই ঢাল ধরে রাখুন।
মেয়াদ ও নবায়ন
- এক বোতল চলবে ১-২ সপ্তাহ — পরিমাণ অনুযায়ী
- পড়া-পানি ২ সপ্তাহের বেশি ব্যবহার করবেন না
- প্রতি ~১০ দিনে নতুন পানিতে নতুন করে তিলাওয়াত করে নিন
- সাথে দৈনিক আযকার, সালাত, তিলাওয়াত — ঢালের আসল শক্তি ওখানেই
আল্লাহ আপনাদের প্রতিটি নজর, হাসাদ, জাদু ও অনিষ্ট থেকে হেফাজত করুন — প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ দিন। আমিন।
সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
সুরক্ষা ও দৈনিক আমল — এই বিষয়ে আরও
গাইড ও প্রোটোকল
- আয়াতুত তাহাসসুনআত্মগোপনকারী ও সুরক্ষিত জিন-সংক্রান্ত আয়াতসমূহ — বাংলা অর্থসহ। আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- ঘর ও শিশুর সাধারণ রুকইয়াহপুরো পরিবারের জন্য প্রতিদিনের আয়াত সংকলন — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার। রাকী ফয়সাল আহমেদ সাবিত কর্তৃক…
- ঘর বন্ধ করাঘরে জিন, জাদু ও অনিষ্টের প্রবেশ ঠেকানোর আমল — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার। রাকী ফয়সাল আহমেদ সাবিত কর্তৃক…
- ঘরের হিফাজত: সমস্যা আসার আগেই যে আমলগুলোপ্রতিদিনের ছোট আমল, যা বেশিরভাগ সমস্যা শুরুতেই থামিয়ে দেয় — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
অডিও
PDF গাইড
- বাচ্চা ও ঘর সুরক্ষার আমলPDF · ৯ পৃষ্ঠা
- দৈনিক মাসনুন আযকারPDF · ১৬ পৃষ্ঠা
- হাসবানাহ (শক্তিশালী দোয়া)PDF · ৪ পৃষ্ঠা
ব্লগ
- সূরা বাকারা — ফজিলত, কখন পড়বেন ও ঘরের সুরক্ষাসূরা বাকারার ফজিলত কী, ঘরে সূরা বাকারা পড়লে কী হয়, শেষ দুই আয়াতের ফজিলত, আর ব্যস্ত মানুষ কীভাবে নিয়মিত…
- বিধ্বস্ত ঘর আবাদ করার বিশেষ আমল — সূরা ইয়াসীনবিধ্বস্ত ঘর আবাদ করার বিশেষ আমল — ভেঙে পড়া সংসার, দাম্পত্য কলহ, স্বামী-স্ত্রীর দূরত্ব, বন্ধ দোকান-ব্যবসা।…
- বিয়েতে বাধা দূর করার আমল — সূরা ইয়াসীনবিয়েতে বাধা দূর করার আমল — সম্বন্ধ আসে কিন্তু ভেঙে যায়, বিয়েতে দীর্ঘ দেরি। ধাপে ধাপে পদ্ধতি, কোন স্তরের…
রুকইয়াহ কীভাবে করবেন — এই বিষয়ে আরও
গাইড ও প্রোটোকল
- কাজ আটকে থাকা: কখন এটি সিহর, আর কখন নয়বিয়ে, চাকরি ও রিজিকে বারবার বাধা — বিচার করার একটি কাঠামো — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- বদনজর: কুরআন-সুন্নাহ কী বলে, আর আমরা কোথায় বাড়াবাড়ি করিনজর লাগা সত্য — কিন্তু সব বিপদের নাম নজর নয় — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- জিনের স্পর্শ: কুরআন যা স্বীকার করে, আর যা আমরা বাড়িয়ে বলিমাস, মানসিক রোগ ও পরিবারের করণীয় — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- শরীরে জ্বীনের জীবন: সে কীভাবে প্রবেশ করে, কোথায় থাকেজ্বীনের প্রবেশ, অবস্থান ও দুর্বল হওয়ার কারণ বোঝা — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
অডিও
- আলোচনা ও লেকচার — অডিওবিভাগে ৮৮টি, বিনামূল্যে
- গাইড — অডিওবিভাগে ৮টি, বিনামূল্যে
- শিক্ষা — অডিওবিভাগে ৩টি, বিনামূল্যে
PDF গাইড
- সমস্যার মূল উৎস খুঁজে বের করাPDF · ৩ পৃষ্ঠা
- সেলফ রুকিয়াহ পূর্ণাঙ্গ গাইডPDF · ২৫ পৃষ্ঠা
- সেলফ রুকিয়াহ পদ্ধতিPDF · ১২ পৃষ্ঠা
ব্লগ
- রুকইয়াহ করার নিয়ম — শুরু থেকে শেষ পর্যন্তরুকইয়াহ কী, রুকইয়াহ করা কি জায়েজ, আর নিজে নিজে সেলফ রুকইয়াহ করার নিয়ম কী — কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক…
- তাবিজ — জায়েজ কি না, আর বিকল্প কীতাবিজ ব্যবহার করা কি জায়েজ, কোন তাবিজ স্পষ্ট শিরক, আলিমদের মতভেদ কোথায়, আর তাবিজের শরীয়তসম্মত বিকল্প কী।
- সিহর ভাঙা এত কঠিন কিছু নয়শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালীর কাছে প্রশ্নটা এসেছিল একজন ক্লান্ত স্বামীর কাছ থেকে। জবাবটা এত সহজ যে অনেকে…
আরও পড়ুন
ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?
স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।
যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা
রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।
সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম
শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।