← রুকইয়াহ প্রোগ্রাম

প্রবল হিংসার মাঝেও কিছু মানুষ সফল হয় কেন?

রুকইয়াহহাসাদইস্তেগফারতাওয়াক্কুল
প্রবল হিংসার মাঝেও কিছু মানুষ সফল হয় কেন?

হাসাদ সত্যি, নজর সত্যি — কিন্তু "হিংসা মানেই ধ্বংস" — এটা সত্যি নয়। কুরআনের ঘোষণা: আল্লাহর অনুমতি ছাড়া তারা কারও ক্ষতি করতে পারে না। তাহলে পার্থক্যটা কোথায়? ৬টি রহস্যে ইনশাআল্লাহ।

রহস্য ১ – ৩

  • ১. আল্লাহর সাথে মজবুত সম্পর্ক: সালাত-আযকার-ইস্তেগফার-তিলাওয়াতে যে বাঁধা — নজর তাকে ছোঁয়, কিন্তু প্রভাব হয় দুর্বল ও সাময়িক; দ্রুত কাটিয়ে ওঠে
  • ২. ভয়ের বৃত্তে বাস করে না: ক্লান্ত হলেই "হাসাদ", দেরি হলেই "হাসাদ" — এই চক্রে সে নেই; কারণ হাসাদের ভয়টা অনেক সময় হাসাদের চেয়েও ক্ষতিকর
  • ৩. থামে না: প্রজেক্ট আটকাল, ব্যবসা পিছোল — সে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার চেষ্টা করে; অন্যরা প্রথম ধাক্কাতেই "সব দরজা বন্ধ" ধরে বসে থাকে

শাইখের জরুরি নোট: "আগে চিকিৎসা শেষ করো, তারপর বিয়ে/এগোও" — এই পরামর্শ ভুল; বরং এটা হাসাদকে আপনার উপর আরও শক্তিশালী করে, ওয়াল্লাহু আ'লাম।

রহস্য ৪ – ৬

  • ৪. ইস্তেগফার ও সদকা: ইস্তেগফার দরজা খোলার শ্রেষ্ঠ চাবি; আর কত মানুষের সম্পদ-পরিবার-রিজিক হেফাজত হয়েছে গোপন এক সদকায় — আল্লাহ ছাড়া কেউ জানেও না
  • ৫. সব প্রকাশ করে না: প্রতিটি সাফল্য দেখানোর জিনিস নয়, প্রতিটি নিয়ামত ঘোষণার নয়; জ্ঞানীরা বলেছেন — "কাজ হাসিলে সাহায্য নাও গোপনীয়তার"
  • ৬. আল্লাহ চেয়েছেন: হাসাদ একটা উপকরণ মাত্র — আল্লাহর ইচ্ছা সবার উপরে; আল্লাহ যাকে রিজিক দিতে চান, কোনো হিংসুক তা আটকাতে পারে না

সূরা ফাতির, আয়াত ২

مَّا يَفْتَحِ ٱللَّهُ لِلنَّاسِ مِن رَّحْمَةٍۢ فَلَا مُمْسِكَ لَهَا ۖ وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُۥ مِنۢ بَعْدِهِۦ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

আল্লাহ মানুষের জন্য অনুগ্রহের মধ্য থেকে যা খুলে দেন, তা ফেরাবার কেউ নেই এবং তিনি যা বারণ করেন, তা কেউ প্রেরণ করতে পারে না তিনি ব্যতিত। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়।

আল্লাহ যে দরজা খোলেন — দুনিয়ার সব হিংসুক মিলেও তা বন্ধ করতে পারে না। সুবহানআল্লাহ!

আপনার করণীয় তালিকা

  1. সকাল-সন্ধ্যার আযকার — প্রতিদিন।
  2. সূরা ফালাক প্রতিদিন — পারলে আধা ঘণ্টা ধরে বারবার।
  3. বেশি বেশি ইস্তেগফার; অল্প হলেও নিয়মিত সদকা
  4. নিয়ামত-পরিকল্পনা-প্রজেক্ট প্রচার নয় — স্থির হওয়ার আগে তো নয়ই।
  5. তাওয়াক্কুল — ভয়ের কাছে আত্মসমর্পণ নয়; প্রথম বাধায় থেমে যাওয়া নয়।

শাইখের বিশেষ শেষ টিপ

এটা অনেকেরই মাথায় আসে না —

যে ডিল ভেস্তে গেছে, যে প্রজেক্ট ব্যর্থ হয়েছে — সেটার গল্পও করবেন না।

"জানো, আমার তো এমন হতে যাচ্ছিল..." — শুনে কেউ ভাবতে পারে "ইশ, এই সুযোগটা আমার এলে!" — ব্যর্থ জিনিসেও হিংসা লাগে

যা গেছে, তা নিয়ে কথা শেষ। সামনের নতুন সম্ভাবনার দিকে চলুন ইনশাআল্লাহ। মনে রাখবেন — হেফাজত আল্লাহর, ফাতহ আল্লাহর, তাওফীকও আল্লাহর।


সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?

স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা

রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম

শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।