← রুকইয়াহ প্রোগ্রাম

হিংসার জাদুকর-শয়তান পোড়ানোর ঘরোয়া প্রোগ্রাম

রুকইয়াহহাসাদসূরা ফালাকহিজামা
হিংসার জাদুকর-শয়তান পোড়ানোর ঘরোয়া প্রোগ্রাম

সবচেয়ে কঠিন হাসাদ সেটা — যা আসে জাদু-জানা, হিংসুটে শয়তান সাথে নিয়ে। সুখবর: রাকীর কাছে না গিয়েও একে ঘরে বসে হারানো যায় ইনশাআল্লাহ — শাইখের পুরো প্রোগ্রামটা আজ।

শত্রুটা কে?

একাধিক মানুষের হাসাদ জমতে জমতে — কোনো একটা হাসাদ ছিল ভয়ংকর তীব্র; সাথে এসেছে এক শয়তান, যে জাদু জানে

শাইখ বলেন — জাদু-জানা শয়তানদের বেশিরভাগই আসলে হাসাদের শয়তান; দেহে ঢুকে সে অসংখ্য গিঁট বাঁধে।

তার প্রিয় দখল — দেহের উপরাংশ: কাঁধ, বুক-হৃদয় (শ্বাসের সংকীর্ণতা), মাথা, জিভ, ঘাড়ের পেছন ও দুই কাঁধের মাঝের জায়গা (কাহেল)।

সে কী কী ঘটায়?

  • বারবার ভুল সিদ্ধান্ত নেওয়ানো
  • জীবনজুড়ে তীব্র তাআত্তিল
  • চারপাশের মানুষের অকারণ বিরাগ
  • অসুস্থতা — এমনকি উপরাংশে (বুক-মাথায়) টিউমার পর্যন্ত, আল্লাহ হেফাজত করুন
  • জাদুর স্বপ্ন দেখানো — স্বপ্নে খাওয়ানোসহ — জাদুর খাদেমের হুবহু অভিনয়

প্রোগ্রাম — ধাপ ১ ও ২

  1. সকাল-সন্ধ্যার আযকার — সরবে। শাইখ বলেন, সরব তিলাওয়াত সব আসরেই কাজ করে, কিন্তু এই জাদুকর-শয়তানকে কষ্ট দেয় সবচেয়ে বেশি
  2. সালাত দীর্ঘ করুন — মনোযোগ দিয়ে, তাড়াহুড়ো ছাড়া।

পুরো প্রোগ্রামের আসল শর্ত — লেগে থাকা: লাগতে পারে ১, ২, ৩ সপ্তাহ — এমনকি এক মাস। ধৈর্য হারালেই সে জিতে যায়।

প্রোগ্রাম — ধাপ ৩ ও ৪

  1. সূরা ফালাক — দিনে ৩ বেলা: সকাল, দুপুর/আসর, সন্ধ্যা; প্রতি বেলায় ১০-৩০ মিনিট সরবে বারবার পড়তে থাকুন। শাইখ: এই খবিসের বিরুদ্ধে ফালাক অপরিহার্য
  2. রাতে সূরা বাকারা: শেষ তৃতীয়াংশে, ফজরের আগে, বা এশার পরে; পুরো পারলে চমৎকার — না পারলে অর্ধেক আজ, অর্ধেক কাল

শেষ ধাপ — হিজামা ও রুকইয়াহ

  1. হিজামা (কাপিং) — তবে শুরুতে নয়; প্রোগ্রামের শেষে, ১০-১৫ দিন পর। জায়গা: কাহেল (দুই কাঁধের মাঝে), কপাল, মাথার তালু, দুই কাঁধের পেছনে।
  2. সাথে হাসাদের রুকইয়াহ অডিও — পছন্দমতো সময়ে ১, ২ বা ৩ বার শুনুন।

শাইখের শেষ কথা — এই প্রোগ্রাম ধরে রাখুন, আর "শেফার সুসংবাদ নিন" ইনশাআল্লাহ।


সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?

স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা

রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম

শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।