← রুকইয়াহ প্রোগ্রাম

এক আয়াতেই জাদু অকেজো — জাদুকরের জন্য "ধাক্কা"

রুকইয়াহসেলফ রুকইয়াহসিহরসূরা ইউনুস
এক আয়াতেই জাদু অকেজো — জাদুকরের জন্য "ধাক্কা"

শাইখ বলেন — সূরা ইউনুসের একটি আয়াতে আছে এমন এক মহা রহস্য, যার তিলাওয়াতে জাদুকর ও জাদুর খাদেম ধাক্কা খায়, আর জাদুর "টাস্ক" যন্ত্রের মতো বিকল হয়ে যায় ইনশাআল্লাহ।

আগে বুঝুন জাদুকর কী করে

অভিজ্ঞ রাকীরা জানেন — শয়তানরা জাদুকরের উপর শর্ত চাপায়: জাদু করতে হবে কুরআনের একটি আয়াতকে অপবিত্র করে। জাদুকর আয়াতটা নাপাক জিনিস দিয়ে লেখে, বা উল্টো করে লেখে।

কোন আয়াত বাছবে, তা ঠিক হয় জাদুর উদ্দেশ্য অনুযায়ী — তাআত্তিল, অসুখ, রিজিক-বন্ধ; সাথে নাম, জন্মতারিখ ইত্যাদি।

উদ্দেশ্য একটাই — আল্লাহর কালামের "উল্টে দেওয়া" রূপ দিয়ে আপনার জীবনটাও উল্টে দেওয়া: ভাগ্যে তালা, রিজিকে তালা, মানুষের সাথে সম্পর্কে তালা — ওয়াল্লাহু আ'লাম।

এবার দেখুন জবাবটা

সূরা ইউনুসের এই আয়াতে আল্লাহ ঘোষণা করছেন —

"লা তাবদীলা লিকালিমাতিল্লাহ" আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই

জাদুকর যে আয়াত উল্টে দিয়েছিল — এই ঘোষণার সামনে তা আগের জায়গায় ফিরে আসে; সাথে আপনার জীবনের উল্টে যাওয়া বিষয়গুলোও ইনশাআল্লাহ।

শাইখ বলেন — যাদের এই আমল দিয়েছেন, জাদু অকার্যকর হওয়ায় তারা বিরাট উপকার পেয়েছেন: জাদুর টাস্ক আর কাজই করে না, যেন যন্ত্র বিকল ইনশাআল্লাহ।

সূরা ইউনুস, আয়াত ৬৪

لَهُمُ ٱلْبُشْرَىٰ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْءَاخِرَةِ ۚ لَا تَبْدِيلَ لِكَلِمَٰتِ ٱللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হের-ফের হয় না। এটাই হল মহা সফলতা।

সুসংবাদ, মহাসাফল্য, আর "কোনো বদল নেই" — তাআত্তিল, দুর্ভাগ্য আর জাদু ভাঙার সবকিছু এক আয়াতে। সুবহানআল্লাহ!

পড়ার পদ্ধতি — দুটির যেকোনো একটি

  1. হাতের তালুতে: দুই হাত সামনে নিয়ে পড়ুন — প্রতি ১০ বার পর ফুঁ দিন তালুতে, আর দুই হাতে যতটা পারেন পুরো শরীর মাসাহ করুন।
  2. পানিতে: গ্লাস বা বোতলের পানি মুখের কাছে ধরে সরবে পড়ুন, প্রতি ১০ বার পর ফুঁ; শেষে পানি পান করুন আর সামান্য নিয়ে মুখ-হাত-পা মাসাহ করুন।
  3. সকালে যেকোনো সময় ১০০ বার + সন্ধ্যা/রাতে যেকোনো সময় ১০০ বার

বোনাস: প্রতি ৩-৪ দিনে একদিন পানিতে পড়ে সেই পানিতে গোসল করে নিন — শাইখ বলেন, চমৎকার ইনশাআল্লাহ।

কতদিন, আর কী আশা করবেন?

  • কয়েক দিনের মধ্যেই — উল্টে থাকা বিষয়গুলো স্বাভাবিক হতে শুরু করবে ইনশাআল্লাহ
  • আটকে থাকা কাজে তাইসির (সহজতা), দুর্ভাগ্য-কাটা, মানুষের সাথে দূরত্ব কমা
  • সময়কাল জাদুর শক্তি ও নবায়নের উপর নির্ভর করে — ২-৩ সপ্তাহ থেকে পুরো এক মাস; আরও চালালেও দোষ নেই

মূলকথা একটাই — লেগে থাকুন। পূর্ণ শেফা দেখা পর্যন্ত থামবেন না ইনশাআল্লাহ।


সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?

স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা

রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম

শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।