← শাইখ হিবশী সিরিজ

যে আসরে শয়তান নাচে

রুকইয়াহশিরকতওবাসচেতনতা

বাদ্য আর নাচের ভেতর কেউ একজন পড়ে যায়, শরীর কাঁপতে থাকে — আর চারপাশের মানুষ হাততালি দেয়। শাইখের নসিহতটা ঠিক এখানেই।

যে দৃশ্যটা শাইখ বলেছেন

আরব দেশে এসব আসরের নাম আছে — কেউ বলে যার, কেউ সামিরি, কেউ খাবিতি। বাদ্য বাজে, নাচ চলে, তারপর কেউ একজন পড়ে গিয়ে খিঁচুনি খেতে থাকে।

শাইখ বলেন — আগে মানুষ এসব দেখে ভয় পেত, সরে যেত। এখন উপভোগ করে। হেসে বলে, জিনও তো আমাদের সাথে নাচছে। আর যে পড়ে গেছে, তাকে আরও উস্কে দেয়।

আমাদের দেশেও দৃশ্যটা অচেনা নয় — মাজার-ওরসের নাচ, হাল অবস্থা, আর টিকটক-ইউটিউবে জিন নিয়ে লাইভ কনটেন্ট। নাম আলাদা, দরজাটা এক।

শাইখ যা বলেছেন

আল্লাহকে ভয় করুন। এই শরীরগুলো আমানত — আমাদের নিজের সম্পত্তি নয়।

কিয়ামতের দিন আপনার প্রতিটা অঙ্গ, আপনার চামড়া, যা কিছু স্পন্দিত হয় — সবকিছুকে জিজ্ঞাসা করা হবে। আর আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই শরীর আর রুহ দিয়ে আপনি কী করেছেন।

কুরআন যা বলছে

وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ ۚ إِنَّ ٱلسَّمْعَ وَٱلْبَصَرَ وَٱلْفُؤَادَ كُلُّ أُو۟لَٰٓئِكَ كَانَ عَنْهُ مَسْـُٔولًۭا

যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তার পিছনে পড়ো না। নিশ্চয় কান, চক্ষু ও অন্তঃকরণ — এদের প্রত্যেকটিই জিজ্ঞাসিত হবে। (সূরা বনী ইসরাঈল, আয়াত ৩৬)

কান কী শুনছে, চোখ কী দেখছে, অন্তর কীসের পেছনে ছুটছে — তিনটারই হিসাব হবে। কৌতূহলের নামে যে ভিডিওটা দেখছি, সেটাও এই তালিকায় আছে।

আজ যা করবেন

  1. এমন আসর-অনুষ্ঠান থেকে আজই সরে আসুন — নিছক দর্শক হয়েও না।
  2. জিন-আসর নিয়ে কৌতূহলের কনটেন্ট দেখা বন্ধ; ফিডটা পরিষ্কার করুন।
  3. কেউ আক্রান্ত হলে হাসাহাসি নয় — কুরআন পড়ে তাকে সাহায্য করুন।
  4. আগে গিয়ে থাকলে ভেঙে পড়বেন না; তওবার দরজা খোলা আছে

সূত্র: শাইখ খালিদ বিন ইবরাহীম আল-হিবশী (রুকইয়াহ বিশেষজ্ঞ)-এর আলোচনা অবলম্বনে

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন