← রুকইয়াহ প্রোগ্রাম

দেহ থেকে নজর-গিঁট টেনে বের করার রুকইয়াহ

রুকইয়াহবদনজরসেলফ রুকইয়াহসুরক্ষা
দেহ থেকে নজর-গিঁট টেনে বের করার রুকইয়াহ

হাসাদগ্রস্ত, ক্বারীন-আক্রান্ত, তাবি'আ-আক্রান্ত এমনকি সিহরগ্রস্ত — সবার দেহেই নজর ও গিঁট জমে থাকে। আজকের পূর্ণাঙ্গ রুকইয়াহতে সেগুলো টেনে বের করার পদ্ধতি জানুন।

দেহের প্রধান বের হওয়ার পথ

হাত, পা ও মুখ — এই তিনটাই নজর বেরোনোর প্রধান পথ। জাদুকর ও শয়তানরা এখানেই তালা লাগিয়ে দেয় বেরোনো ঠেকাতে। তাই প্রথমেই এই তালা খোলা জরুরি।

প্রস্তুতি — এক লিটার পানি

এক লিটার পানিতে সূরা ফাতিহা, মুআওবিযাতাইন, আয়াতুল কুরসি ও সিহর-বাতিলের আয়াতগুলো পড়ুন। সাথে এই দোয়া বিজোড় সংখ্যক বার (৭, ২১ বা ১০০ বার) পড়ুন:

"বিসমিল্লাহি, আফতাহ ইয়া রব্ব মা আগলাকুহ। আল্লাহুম্মা ইয়া রব্বানা আফতাহ মা আগলাকাহুশ শায়াতিনু ওয়াস সাহারাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিইসমিকাল ফাত্তাহ আন তাফতাহা কুল্লা কুফলিন আগলাকুহু লিমানি খুরুজিল উয়ূনি ওয়াল উকাদি ওয়াল আসহার।"

প্রান্ত মালিশ করুন

এই পড়া পানি দিয়ে হাত-পায়ের আঙুলের প্রান্তগুলো মুছুন ও মালিশ করুন। চাইলে একই তিলাওয়াত তেলেও পড়ে হাত-পায়ের প্রান্তে মালিশ করতে পারেন — পানি অবশ্যই দরকার, তেল ঐচ্ছিক।

টানার পদ্ধতি — পেট থেকে

  1. হাত পেটের উপর রাখুন।
  2. বলুন: "বিসমিল্লাহি ওয়া বিকালিমাতিহি তাখরুজু কুল্লু আইনিওঁ ওয়া উকদাতিম মিনাল বাতন" — বারবার, ৫ মিনিট ধরে।
  3. কল্পনা করুন গিঁট-নজর ধীরে ধীরে পেট থেকে নিচের দিকে (মলদ্বার/লজ্জাস্থানের দিকে) টেনে নামছে, বা উপরের দিকে মুখের দিকে টেনে বের করছেন।
  4. পানি থেকে এক গ্লাস পান করুন।

একই পদ্ধতি বাকি শরীরে

  • বুক — হালকা চাপড় দিয়ে "বিসমিল্লাহি" বলে বুক থেকে টেনে বের করার কল্পনা করুন।
  • মাথা-মুখ — মাথা থেকে মুখের দিকে টেনে বের করুন।
  • কাঁধ-হাত-আঙুল — কাঁধ থেকে নেমে আঙুলের ডগা দিয়ে বের করুন।
  • উরু-পা-পায়ের আঙুল — একইভাবে টেনে বের করুন।

প্রতিটা অংশে "বিসমিল্লাহি" বলে গিঁট-নজর জমা হয়ে বেরিয়ে যাওয়ার কল্পনা করুন। শেষে আঙুলগুলো ধরে ৩-৪ বার এমনভাবে টানুন যেন দুধ দোহানোর মতো ভেতরের কিছু বের করছেন।

সময় ও ফলাফল

পুরো শরীরে এই পদ্ধতি করতে প্রায় এক ঘণ্টা লাগতে পারে — কিন্তু এতে মনে হবে যেন এক মাসের রুকইয়াহ করেছেন, সেই পরিমাণ আরাম মিলবে ইনশাআল্লাহ।

যেকোনো প্রোগ্রাম বা রুকইয়াহ শুরুর আগে জীবনে অন্তত একবার এই সম্পূর্ণ পদ্ধতিটা করুন — আল্লাহই একমাত্র শেফাদাতা।


সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?

স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা

রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম

শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।