রুকইয়াহ
কান-পাতা শয়তান আটকানোর সকাল-সন্ধ্যার আমল
যে শয়তানরা আপনার কথা শুনে লক্ষ্যে আগে পৌঁছে সব ভেস্তে দেয়, আর যে জাদুকর খবর পেয়ে সাথে সাথে গিঁট দেয় — দুটোই আটকানোর এক গ্লাস পানির আমল ইনশাআল্লাহ।
এই লেখায় যা আছে
যে শয়তানরা আপনার কথা শুনে লক্ষ্যে আগে পৌঁছে সব ভেস্তে দেয়, আর যে জাদুকর খবর পেয়ে সাথে সাথে গিঁট দেয় — দুটোই আটকানোর এক গ্লাস পানির আমল ইনশাআল্লাহ।
আশ্চর্য একটা লক্ষণ — আগাম স্বপ্ন
শাইখ একটা সূক্ষ্ম জিনিস ধরিয়ে দিয়েছেন — এই তাআত্তিলের খবর অনেক সময় স্বপ্নে আগেই এসে যায়।
- কাল নতুন চাকরিতে যাওয়ার কথা — রাতে দেখলেন গাড়ি নষ্ট, বা আপনি দেরি করে ফেলেছেন
- ঘুম ভেঙে সত্যিই দেখলেন — চাকরিটা ভেস্তে গেছে, বা টিকল মোটে কয়েক দিন-ঘণ্টা
অর্থাৎ ঘটনার আগেই আগাম বাধা — বিয়ে, চাকরি, বহু কিছুতে; পৌঁছানোর আগেই আটকে দেওয়া হয়। এটাই কান-পাতা তসল্লুতের ছাপ, ওয়াল্লাহু আ'লাম।
আমল — সকাল ও সন্ধ্যায়, এক গ্লাস পানিতে
- এক গ্লাস পানি নিন।
- ৭ বার পড়ুন: "বিসমিল্লাহি ওয়া বিকালিমাতিহিত তাম্মাহ, হাসসানতু নাফসী মিন কুল্লি মুতানাসসিতিন ওয়া মুসতারিকিন লিসসাম'" — তারপর ফুঁ।
- ৭ বার সূরা ইয়াসিনের ৯ নং আয়াত (পরের কার্ডে) — ফুঁ।
- ৩ বার সূরা ফালাক + ৩ বার সূরা নাস — ফুঁ।
- পানিটা ৩ ঢোকে পান করুন। সন্ধ্যায়/ঘুমের আগে আবার।
দোয়া ও আয়াত
بِسْمِ اللَّهِ وَبِكَلِمَاتِهِ التَّامَّةِ حَصَّنْتُ نَفْسِي مِنْ كُلِّ مُتَنَصِّتٍ وَمُسْتَرِقٍ لِلسَّمْعِ
আল্লাহর নামে ও তাঁর পরিপূর্ণ কালিমাসমূহের ওসিলায় — আমি নিজেকে সুরক্ষিত করলাম প্রতিটি আড়িপাতা ও কান-পাতা (শয়তান) থেকে।
وَجَعَلْنَا مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّۭا وَمِنْ خَلْفِهِمْ سَدًّۭا فَأَغْشَيْنَٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ
আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না।
বিশেষ পরিস্থিতির জন্য বাড়তি ধাপ
কাল বা পরশু নির্দিষ্ট একটা ঘটনা আছে — বিয়ের প্রস্তাব আসছে, চাকরির ইন্টারভিউ, খুতবা পাঠাবেন — আর অতীত বলছে "এবারও ভেস্তে যেতে পারে"?
- একই তিলাওয়াত করুন বেশি পানিতে।
- তাতে এক মুঠো মোটা দানার লবণ গুলে নিন।
- সেই পানিতে পুরো শরীর ধুয়ে নিন।
শাইখ বলেন — এতে সেই তসল্লুত আর আগাম-বাধাগুলো চূড়ান্তভাবে কেটে যায় ইনশাআল্লাহ।
কতদিন চালাবেন?
- প্রতিদিন — সকাল ও সন্ধ্যা/ঘুমের আগে — নিয়ম করে
- যতদিন না টের পাচ্ছেন: গিঁটগুলো খুলছে, তাআত্তিল কাটছে
- আর জাদুকর-শয়তানদের পিছু নেওয়াটা থেমে গেছে ইনশাআল্লাহ
লক্ষ্যে পৌঁছানোর দৌড়ে ওরা আর আগে যেতে পারবে না — সামনে প্রাচীর, পেছনে প্রাচীর। সুবহানআল্লাহ!
সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
রুকইয়াহ কীভাবে করবেন — এই বিষয়ে আরও
গাইড ও প্রোটোকল
- কাজ আটকে থাকা: কখন এটি সিহর, আর কখন নয়বিয়ে, চাকরি ও রিজিকে বারবার বাধা — বিচার করার একটি কাঠামো — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- বদনজর: কুরআন-সুন্নাহ কী বলে, আর আমরা কোথায় বাড়াবাড়ি করিনজর লাগা সত্য — কিন্তু সব বিপদের নাম নজর নয় — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- ঘরের হিফাজত: সমস্যা আসার আগেই যে আমলগুলোপ্রতিদিনের ছোট আমল, যা বেশিরভাগ সমস্যা শুরুতেই থামিয়ে দেয় — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
- জিনের স্পর্শ: কুরআন যা স্বীকার করে, আর যা আমরা বাড়িয়ে বলিমাস, মানসিক রোগ ও পরিবারের করণীয় — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার।
অডিও
- আলোচনা ও লেকচার — অডিওবিভাগে ৮৮টি, বিনামূল্যে
- গাইড — অডিওবিভাগে ৮টি, বিনামূল্যে
- শিক্ষা — অডিওবিভাগে ৩টি, বিনামূল্যে
PDF গাইড
- সমস্যার মূল উৎস খুঁজে বের করাPDF · ৩ পৃষ্ঠা
- সেলফ রুকিয়াহ পূর্ণাঙ্গ গাইডPDF · ২৫ পৃষ্ঠা
- সেলফ রুকিয়াহ পদ্ধতিPDF · ১২ পৃষ্ঠা
ব্লগ
- রুকইয়াহ করার নিয়ম — শুরু থেকে শেষ পর্যন্তরুকইয়াহ কী, রুকইয়াহ করা কি জায়েজ, আর নিজে নিজে সেলফ রুকইয়াহ করার নিয়ম কী — কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক…
- তাবিজ — জায়েজ কি না, আর বিকল্প কীতাবিজ ব্যবহার করা কি জায়েজ, কোন তাবিজ স্পষ্ট শিরক, আলিমদের মতভেদ কোথায়, আর তাবিজের শরীয়তসম্মত বিকল্প কী।
- সিহর ভাঙা এত কঠিন কিছু নয়শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালীর কাছে প্রশ্নটা এসেছিল একজন ক্লান্ত স্বামীর কাছ থেকে। জবাবটা এত সহজ যে অনেকে…
আরও পড়ুন
ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?
স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।
যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা
রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।
সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম
শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।