← রুকইয়াহ প্রোগ্রাম

কুরআন ছেড়ে দেওয়ার পাঁচটি রূপ

রুকইয়াহকুরআনশিফাসেলফ রুকইয়াহ

শাইখ বালী বলেন, মুসহাফ ঘরে থাকলেই “ছেড়ে দেওয়া” থেকে বাঁচা যায় না — পরিত্যাগেরও কয়েকটা চেহারা আছে, একটা তো প্রায় কেউ খেয়ালই করে না।

পরিত্যাগের চেহারাগুলো

  • শোনায় পরিত্যাগ — কুরআন বাজলে বদলে গান বা সিরিয়াল খুঁজি
  • তিলাওয়াতে পরিত্যাগ — দু-তিন দিন যায়, এক আয়াতও পড়া হয় না
  • আমলে পরিত্যাগ — আয়াত মুখস্থ আছে, জীবনে তার ছাপ নেই
  • ফয়সালায় পরিত্যাগ — ঝগড়া মেটাতে শরীয়াহর বদলে রীতি-প্রথা
  • শিফায় পরিত্যাগ — অসুখ হলে নিজের উপর কুরআন পড়াই হয় না

কিয়ামতের দিন রাসূল ﷺ বলবেন — হে আমার রব, আমার কওম এই কুরআনকে পরিত্যাগ করে রেখেছিল। (সূরা ফুরকান, আয়াত ৩০)

শাইখের জবাব

কুরআনকে দেখুন আল্লাহর পাঠানো চিঠি হিসেবে — প্রিয়জনের চিঠি কি কেউ না পড়ে ফেলে রাখে?

শাইখ বলেন, সবচেয়ে উপেক্ষিত রূপটি হলো কুরআন দিয়ে শিফা না চাওয়া। মাথাব্যথা, পেটব্যথা, যেকোনো রোগ — ব্যথার জায়গায় হাত রেখে সূরা ফাতিহা ও মুআওবিযাত পড়ুন।

ডাক্তার দেখাবেন, ওষুধও নেবেন — কিন্তু জেনে রাখুন, ওষুধ নিজে শিফা দেয় না; আল্লাহ চাইলেই শিফা আসে। ওষুধ খাওয়ার সময়ও দোয়া করুন।

দলিল — কুরআনেই শিফা

وَنُنَزِّلُ مِنَ ٱلْقُرْءَانِ مَا هُوَ شِفَآءٌۭ وَرَحْمَةٌۭ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ ٱلظَّٰلِمِينَ إِلَّا خَسَارًۭا

আর আমি কুরআনে এমন বিষয় নাযিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত; আর তা জালিমদের ক্ষতিই বাড়ায়। (সূরা বনি ইসরাঈল, আয়াত ৮২)

আয়িশা রা. বলেন, নবীজি ﷺ অসুস্থ হলে মুআওবিযাত পড়ে হাতে ফুঁ দিতেন, তারপর শরীরে হাত বুলাতেন। শাইখ বলেন — শরীরের রোগ ও অন্তরের রোগ, দুটোরই চিকিৎসা কুরআনে

করণীয়

  1. তিলাওয়াতের রুটিন করুন — শাইখ বলেন, খতমে চল্লিশ দিনের বেশি নয়
  2. ঘরে একটা তাফসীর রাখুন; সপ্তাহে অন্তত একদিন সন্তানদের নিয়ে পড়ুন।
  3. কষ্ট বা রোগে ব্যথার জায়গায় হাত রেখে ফাতিহা ও মুআওবিযাত পড়ুন।
  4. মুখস্থ অংশ ভুলে গেলে ইস্তিগফার করে আবার নামাজে পড়া শুরু করুন।

মাসিক রুকইয়াহ কোর্স

১২টি লাইভ রুকইয়াহ সেশন ★ প্রতিটি সেশনের রেকর্ডেড ভিডিও ★ প্রতিটি সেশনের আলাদা সেশন নোট ★ ৫০০ টাকার ডায়াগনোসিস প্যাকেজ মাত্র ১৫০ টাকায় ★ রাকীর সাথে গ্রুপে কনসাল্ট করার সুযোগ ★ আলাদা টেলিগ্রাম গ্রুপ ★ ভাই ও বোনদের জন্য ভিন্ন ডিসকাশন গ্রুপ ★ আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা সেশন ★ প্রতিটি সেশনে গাইডলাইন ও প্রশ্নোত্তর পর্ব

কোর্সের হাদিয়া মাত্র ৪৯০ টাকা। জয়েন করতে মেসেজে লিখুন Session — ফর্মের লিংক পাঠিয়ে দেব ইনশাআল্লাহ।


সূত্র: শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালী-এর আলোচনা অবলম্বনে

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?

স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা

রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম

শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।