ফ্ল্যাশকার্ড উল্টাচ্ছেন, Anki চালাচ্ছেন — তবু রেজাল্ট নড়ছে না?
দোষটা আপনার অধ্যবসায়ের নয়। ব্যাখ্যাটা জানলে অনেক কিছু মিলে যাবে।
Active recall আর spaced repetition সত্যিই প্রমাণভিত্তিক। যারা এগুলো ব্যবহার করে না, তাদের চেয়ে যারা করে — তারা ভালো করে। এটা পুরোপুরি সত্যি।
কিন্তু গবেষণায় জোরালো প্রমাণ নেই যে, যারা ইতিমধ্যেই ভালো করছে, তারা আরও বেশি ফ্ল্যাশকার্ড ঘুরিয়ে আরও ভালো করে।
ঘর এমন এলোমেলো যে একটা মোজা খুঁজতে ৩০ মিনিট লাগে। এক ঘণ্টা গোছালে সেটা নেমে আসে ৩০ সেকেন্ডে — বিশাল লাভ।
এবার ঘরটাকে একদম নিখুঁত করতে আরও তিন-চার ঘণ্টা দিন — মোজা খুঁজে পাওয়া দ্রুত হবে বড়জোর আর ৫ সেকেন্ড।
ফ্ল্যাশকার্ড ঝালাই করে আপনি retrieval (মনে করা) অনুশীলন করছেন। কিন্তু তথ্যটা প্রথমবার কতটা গভীরভাবে গেঁথেছিল — সেটার নাম encoding।
দুর্বল encoding মানে মস্তিষ্ক অনবরত ভুলতে চাইছে, আর আপনি বারবার জোর করে ঠেসে ঢোকাচ্ছেন। তিন-পাঁচ গুণ বেশি খাটুনি, একঘেয়ে ও ক্লান্তিকর।
কীভাবে প্রথমবারেই গভীরভাবে গেঁথে ফেলবেন, কোন কৌশল আপনার জন্য কাজ করবে, আর নিজের আসল বাধাটা কীভাবে নির্ণয় করবেন — ধাপে ধাপে।
পর্ব ১ — পড়ালেখা (শেখার আধুনিক বিজ্ঞান) পর্ব ২ — ইলম, দোয়া ও রুকইয়াহ
সূত্র: রাকী ফয়সাল আহমেদ সাবিত আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
আরও পড়ুন
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
ওয়াসওয়াসা — লক্ষণ, কারণ ও মুক্তির পথ
ওয়াসওয়াসা কী, ওয়াসওয়াসা রোগের লক্ষণ কোনগুলো, কেন আসে আর কীভাবে মুক্তি মেলে — কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক গাইড।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
তাবিজ — জায়েজ কি না, আর বিকল্প কী
তাবিজ ব্যবহার করা কি জায়েজ, কোন তাবিজ স্পষ্ট শিরক, আলিমদের মতভেদ কোথায়, আর তাবিজের শরীয়তসম্মত বিকল্প কী।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
সূরা বাকারা — ফজিলত, কখন পড়বেন ও ঘরের সুরক্ষা
সূরা বাকারার ফজিলত কী, ঘরে সূরা বাকারা পড়লে কী হয়, শেষ দুই আয়াতের ফজিলত, আর ব্যস্ত মানুষ কীভাবে নিয়মিত পড়বেন।