মজলিসের রসটাই আমল খেয়ে ফেলে
শাইখ বালী বলেন — গীবত ও চোগলখোরি দুটোই কবিরা গুনাহ। আর কিয়ামতের দিন জমানো নেকিগুলো এভাবেই হাতছাড়া হয়ে যায়।
দুটোর পার্থক্য
গীবত — ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কথা বলা, যা সে শুনলে অপছন্দ করত। কথাটা সত্যি হলেও সেটা গীবত।
চোগলখোরি বা নামীমাহ — একজনের কথা আরেকজনের কাছে বয়ে নিয়ে যাওয়া, সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে।
শাইখ বলেন গীবত অনেক রকম — শরীর নিয়ে, বংশ বা এলাকা নিয়ে, এমনকি দ্বীন নিয়েও। ‘ও তো ফজর পড়ে না’ — সত্যি হলেও এটা গীবত।
ব্যতিক্রমও আছে: কারও ক্ষতি থেকে সতর্ক করা, আলিমের কাছে অভিযোগ জানানো, বিয়ের পরামর্শে দোষ জানানো — এগুলো নসীহত।
শাইখের জবাব
শাইখ বলেন — যে অন্যের দোষ খুঁজে বেড়ায়, সে যেন নিজের দোষ খুঁজতে শুরু করে।
রবী ইবনে খুসাইম রহ.-কে বলা হলো, আপনি মানুষের নিন্দা করেন না কেন? বললেন — আমি তো নিজেকে নিয়েই সন্তুষ্ট নই। শাইখ বলেন, মানুষ অন্যের গুনাহে আল্লাহকে ভয় করে, নিজের গুনাহে নিশ্চিন্ত থাকে।
গীবতের মজলিসে পড়ে গেলে থামান — বলুন, এটা গীবত হচ্ছে। না থামলে উঠে চলে আসুন; অন্তর দিয়ে অস্বীকার করার শর্তই হলো জায়গাটা ছেড়ে দেওয়া।
দলিল — মৃত ভাইয়ের গোশত
وَلَا تَجَسَّسُوا۟ وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًۭا فَكَرِهْتُمُوهُ
এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। (সূরা হুজুরাত, আয়াত ১২)
নবীজি ﷺ বলেছেন — চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না (সহীহ মুসলিম)। আর দুই কবরের আজাব প্রসঙ্গে তিনি বলেছিলেন, একজন চোগলখোরি করে বেড়াত (সহীহ বুখারী)।
করণীয়
- মজলিসে গীবত শুরু হলে থামান; না থামলে উঠে চলে আসুন।
- কেউ এসে বলল ‘অমুক আপনার নামে বলেছে’ — বিশ্বাস করবেন না, ভালো ধারণা রাখুন।
- কথাটা যাচাই করতে গোয়েন্দাগিরি নয় — আল্লাহ তাজাসসুস নিষেধ করেছেন।
- জিহ্বাকে খালি রাখবেন না — মানুষের চর্চার বদলে আল্লাহর যিকির।
মাসিক রুকইয়াহ কোর্স
★ ১২টি লাইভ রুকইয়াহ সেশন ★ প্রতিটি সেশনের রেকর্ডেড ভিডিও ★ প্রতিটি সেশনের আলাদা সেশন নোট ★ ৫০০ টাকার ডায়াগনোসিস প্যাকেজ মাত্র ১৫০ টাকায় ★ রাকীর সাথে গ্রুপে কনসাল্ট করার সুযোগ ★ আলাদা টেলিগ্রাম গ্রুপ ★ ভাই ও বোনদের জন্য ভিন্ন ডিসকাশন গ্রুপ ★ আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা সেশন ★ প্রতিটি সেশনে গাইডলাইন ও প্রশ্নোত্তর পর্ব
কোর্সের হাদিয়া মাত্র ৪৯০ টাকা। জয়েন করতে মেসেজে লিখুন Session — ফর্মের লিংক পাঠিয়ে দেব ইনশাআল্লাহ।
সূত্র: শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালী-এর আলোচনা অবলম্বনে
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
আরও পড়ুন
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?
স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা
রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম
শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।