← রুকইয়াহ প্রোগ্রাম

ঝগড়াটা যেভাবে আপনার আমল আটকায়

রুকইয়াহসম্পর্কক্ষমামীমাংসা

শাইখ বালী বলেন — সোম ও বৃহস্পতিবার আমল পেশ করা হয়, আর যাদের মাঝে শত্রুতা আছে তাদের ক্ষমা পিছিয়ে দেওয়া হয়

রোগটা যেভাবে ছড়ায়

শুরুটা ছোট — একটা কথা, একটা ভাগ-বাটোয়ারা, একটা অপমান। তারপর আত্মীয়ের সাথে কথা বন্ধ, শরিকের সাথে অবিশ্বাস, স্বামী-স্ত্রীর মাঝে দূরত্ব।

শাইখ বলেন, প্রথম কারণ দুনিয়া — মাল, খ্যাতি আর পদের প্রতিযোগিতা ঢুকলেই ভালোবাসা উবে যায়।

দ্বিতীয় ও প্রধান কারণ শয়তান। নামাজিদের শিরকে ফেলতে না পেরে সে তাহরীশ করে — মানুষে মানুষে বিবাদ বাধিয়ে দেয়।

রাতে বুকভরা রাগ নিয়ে ঘুমাতে যান — শাইখ প্রশ্ন করেন, ওই রাতেই যদি মৃত্যু এসে যায়?

শাইখের জবাব

সবচেয়ে বড় ক্ষতিটা দ্বীনি — ক্ষমার দরজা খুলে দেওয়া হয়, শুধু ঝগড়ায় লিপ্ত দুজন বাদ পড়ে যান

শাইখ বলেন, সমাধানও শয়তানের দরজা বন্ধ করাতেই। বন্ধু, স্ত্রী ও সন্তানের সাথে সবচেয়ে সুন্দর কথাটাই বলুন, সবচেয়ে প্রিয় নামে ডাকুন — ভালো নয়, তার চেয়েও ভালোটা বেছে নিন।

আর ঘুমানোর আগে বলুন — হে রব, যে আমার উপর জুলুম করেছে আমি তাকে মাফ করে দিলাম; বান্দার সাথে আমার হিসাব আমি ছেড়ে দিলাম, আপনি আমার হিসাবটা মাফ করে দিন।

দলিল — যারা রাগ চেপে রাখে, ক্ষমা করে

ٱلَّذِينَ يُنفِقُونَ فِى ٱلسَّرَّآءِ وَٱلضَّرَّآءِ وَٱلْكَٰظِمِينَ ٱلْغَيْظَ وَٱلْعَافِينَ عَنِ ٱلنَّاسِ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ

যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে; বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন। (সূরা আলে ইমরান, আয়াত ১৩৪)

শাইখ শোনান আলী ইবনুল হুসাইন রহ.-এর ঘটনা — দাসী পানি ঢালতে গিয়ে তাঁর মাথা ফাটিয়ে ফেলল, আর এই আয়াতটাই পড়ে শোনাল। তিনি বললেন, তুমি আল্লাহর জন্য মুক্ত

করণীয়

  1. ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিন — বুক খালি করে শুতে যান।
  2. তিন দিনের বেশি মুখ ফিরিয়ে থাকা নয়; আগে সালামটা আপনিই দিয়ে দিন।
  3. ‘আগে গেলে দুর্বল দেখাব’ — এটা শয়তানের কথা; আগে যাওয়াটাই আসল শক্তি।
  4. দুজনের ঝগড়ার খবর পেলে মীমাংসার চেষ্টা করুন — এটি বিরাট মর্যাদার আমল।

মাসিক রুকইয়াহ কোর্স

১২টি লাইভ রুকইয়াহ সেশন ★ প্রতিটি সেশনের রেকর্ডেড ভিডিও ★ প্রতিটি সেশনের আলাদা সেশন নোট ★ ৫০০ টাকার ডায়াগনোসিস প্যাকেজ মাত্র ১৫০ টাকায় ★ রাকীর সাথে গ্রুপে কনসাল্ট করার সুযোগ ★ আলাদা টেলিগ্রাম গ্রুপ ★ ভাই ও বোনদের জন্য ভিন্ন ডিসকাশন গ্রুপ ★ আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা সেশন ★ প্রতিটি সেশনে গাইডলাইন ও প্রশ্নোত্তর পর্ব

কোর্সের হাদিয়া মাত্র ৪৯০ টাকা। জয়েন করতে মেসেজে লিখুন Session — ফর্মের লিংক পাঠিয়ে দেব ইনশাআল্লাহ।


সূত্র: শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালী-এর আলোচনা অবলম্বনে

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?

স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা

রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম

শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।