← রুকইয়াহ প্রোগ্রাম

সম্পর্ক কাটলে বরকতও কাটে

রুকইয়াহআত্মীয়তাবরকতপরিবার

শাইখ বালী বলেন — যে রক্তের সম্পর্ক জোড়া রাখে, আল্লাহ তার সাথে সম্পর্ক জোড়েন; আর যে ছিন্ন করে, আল্লাহ তার থেকে ছিন্ন করেন।

শাইখের কাছে আসা একটি ঘটনা

কায়রো থেকে একজন ফোন করলেন। তাঁর একটি রেস্টুরেন্ট আছে, আয় হঠাৎ কমতে কমতে তলানিতে ঠেকেছে। তাঁর ধারণা — নজর বা হাসাদ লেগেছে।

শাইখ প্রশ্ন করলেন — আপনার আত্মীয় কে কে আছেন? বললেন, খালা আছেন। কতদিন পরপর দেখা করেন? জবাব — বছরে দুবার, ঈদে।

শাইখ বললেন — সপ্তাহে একবার যান, হাতে ছোট্ট একটা মিষ্টির প্যাকেট নিয়ে। এক মাস করুন, তারপর ফোন দেবেন।

তিন সপ্তাহ পরেই ফোন এল। খালা প্রতিবার খুশিতে ভরে উঠেছেন, আর ব্যবসার আয়ও আবার উঠতে শুরু করেছে

শাইখের জবাব

আল্লাহ সম্পর্ক জোড়েন মানে — রিজিক, বরকত, ইলম, দাম্পত্যের ভালোবাসা, সন্তানের আনুগত্য, সুস্থতা দিয়ে জোড়েন।

আর ছিন্ন করা মানে বরকত বন্ধ, কল্যাণ বন্ধ, তাওফিক বন্ধ। শাইখ বলেন — আত্মীয়তা ছিন্ন করা কবিরা গুনাহ; আলিমরা একে কবিরা গুনাহের তালিকাতেই গণনা করেছেন।

সম্পর্ক ভাঙে কয়েকটি চেনা কারণে — পদ বা টাকা পেয়ে আত্মীয়ের সাথে অহংকার, বেড়াতে গেলে অতিরিক্ত আপ্যায়নের চাপ, লিখিত চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা, আর মিরাস আটকে রাখা।

দলিল — নিকটাত্মীয়ের হক

وَٱعْبُدُوا۟ ٱللَّهَ وَلَا تُشْرِكُوا۟ بِهِۦ شَيْـًۭٔا ۖ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَٰنًۭا وَبِذِى ٱلْقُرْبَىٰ

আর ইবাদত করো আল্লাহর, শরিক করো না তাঁর সাথে কাউকে; পিতা-মাতার সাথে সদ্‌ব্যবহার করো এবং নিকটাত্মীয়ের সাথেও। (সূরা নিসা, আয়াত ৩৬-এর অংশ)

নবীজি ﷺ বলেছেন — আল্লাহ রহম সৃষ্টি করলেন, তখন সে বলল: এ হলো ছিন্ন হওয়া থেকে আপনার আশ্রয় প্রার্থীর স্থান। আল্লাহ বললেন — যে তোমাকে জোড়ে আমি তাকে জোড়ব, যে তোমাকে কাটে আমি তাকে কাটব। (সহীহ মুসলিম ২৫৫৪)

করণীয়

  1. ফোনে ‘রহম’ নামে একটা তালিকা বানান — সব আত্মীয়ের নম্বর এক জায়গায়।
  2. সপ্তাহে কয়েকজনকে ফোন করে খোঁজ নিন; সুযোগ হলে ছোট হাদিয়া নিয়ে যান।
  3. আত্মীয়ের সাথে ব্যবসা করলে মুখের কথায় নয় — শুরুতেই লিখিত চুক্তি
  4. মিরাস আটকে রাখবেন না; আপ্যায়নে অতিরিক্ত আয়োজনের চাপ নেবেন না।

মাসিক রুকইয়াহ কোর্স

১২টি লাইভ রুকইয়াহ সেশন ★ প্রতিটি সেশনের রেকর্ডেড ভিডিও ★ প্রতিটি সেশনের আলাদা সেশন নোট ★ ৫০০ টাকার ডায়াগনোসিস প্যাকেজ মাত্র ১৫০ টাকায় ★ রাকীর সাথে গ্রুপে কনসাল্ট করার সুযোগ ★ আলাদা টেলিগ্রাম গ্রুপ ★ ভাই ও বোনদের জন্য ভিন্ন ডিসকাশন গ্রুপ ★ আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা সেশন ★ প্রতিটি সেশনে গাইডলাইন ও প্রশ্নোত্তর পর্ব

কোর্সের হাদিয়া মাত্র ৪৯০ টাকা। জয়েন করতে মেসেজে লিখুন Session — ফর্মের লিংক পাঠিয়ে দেব ইনশাআল্লাহ।


সূত্র: শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালী-এর আলোচনা অবলম্বনে

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?

স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা

রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম

শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।