রুকইয়াহ
আগের সেই স্বাদটা কোথায় হারিয়ে গেল?
শাইখ বালী বলছেন — ঈমান বাড়ে, ঈমান কমেও; তাই পিছিয়ে পড়াটাই শেষ কথা নয়। কেন কমে আর কীভাবে ফেরা যায়, দুটোই তিনি ধরিয়ে দিয়েছেন।
শাইখ বালী বলছেন — ঈমান বাড়ে, ঈমান কমেও; তাই পিছিয়ে পড়াটাই শেষ কথা নয়। কেন কমে আর কীভাবে ফেরা যায়, দুটোই তিনি ধরিয়ে দিয়েছেন।
পতনটা যেভাবে শুরু হয়
একসময় ফজরের আগে উঠে তাহাজ্জুদ, তারপর জামাত, তারপর ইশরাক — মসজিদ থেকে বেরোতেন অদ্ভুত হালকা একটা মন নিয়ে। শাইখ বলেন, ওটাই ঈমানের স্বাদ।
তারপর ধীরে ধীরে সব ফিকে হয়ে গেল। আগে আজানের আগেই মসজিদে যেতেন; এরপর আজান শুনে, এরপর “এই কাজটা সেরে”, শেষে প্রথম রাকাতটাই ছুটে যেতে লাগল।
শাইখ বলেন — অন্তরকে ‘কলব’ বলাই হয়েছে এর উল্টেপাল্টে যাওয়ার কারণে। কখনো শক্তি, কখনো দুর্বলতা।
প্রশ্নটা তাই একটাই — এই পতনটা থামাব কীভাবে?
শাইখের জবাব
ছোট গুনাহকে ছোট ভাববেন না — জমতে জমতে ওগুলোই মানুষকে ধ্বংস করে দেয়।
শাইখ কারণগুলো সাজিয়ে দেন — খারাপ সঙ্গী, ছোট গুনাহে অবহেলা, ফরজ-নফলে ঢিলেমি, ওয়াজ-নসিহত থেকে দূরে সরে যাওয়া, বেগানা নারীর সাথে অপ্রয়োজনীয় মেলামেশা, আর দুনিয়ার অতিরিক্ত ব্যস্ততা।
ফেরার পথও তিনি ছয়টি বলেছেন — দুআ ও কান্না, ফরজ ধরে রাখা, নফল বাড়ানো, বেশি বেশি যিকির, সদকা, আর নেককারদের সঙ্গ।
দলিল — অবিচল থাকার হুকুম
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱصْبِرُوا۟ وَصَابِرُوا۟ وَرَابِطُوا۟ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে ঈমানদারগণ! ধৈর্য ধরো, ধৈর্যে অটল থাকো, প্রস্তুত থেকো এবং আল্লাহকে ভয় করো — যাতে তোমরা সফল হও। (সূরা আলে ইমরান, আয়াত ২০০)
নবীজি ﷺ বলেছেন — ছোট গুনাহগুলো সেই কাঠের টুকরোর মতো, যা এক এক করে জমা হয়ে শেষে রান্না চড়ানোর আগুন হয়ে যায়। (মুসনাদে আহমাদ, সনদ সহীহ)
করণীয়
- দুআ করুন, কাঁদুন — আল্লাহর কাছে পৌঁছাতে হলে তাঁর সাহায্যই লাগে।
- সবার আগে ফরজগুলো শক্ত করে ধরুন — এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল।
- নফল বাড়ান, যিকির বাড়ান, সদকা দিন — যিকির অন্তরকে জীবিত রাখে।
- নেককারদের সঙ্গে থাকুন, মাঝে মাঝে ওয়াজ-নসিহত শুনুন — অন্তরেরও খাবার লাগে।
মাসিক রুকইয়াহ কোর্স
★ ১২টি লাইভ রুকইয়াহ সেশন ★ প্রতিটি সেশনের রেকর্ডেড ভিডিও ★ প্রতিটি সেশনের আলাদা সেশন নোট ★ ৫০০ টাকার ডায়াগনোসিস প্যাকেজ মাত্র ১৫০ টাকায় ★ রাকীর সাথে গ্রুপে কনসাল্ট করার সুযোগ ★ আলাদা টেলিগ্রাম গ্রুপ ★ ভাই ও বোনদের জন্য ভিন্ন ডিসকাশন গ্রুপ ★ আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা সেশন ★ প্রতিটি সেশনে গাইডলাইন ও প্রশ্নোত্তর পর্ব
কোর্সের হাদিয়া মাত্র ৪৯০ টাকা। জয়েন করতে মেসেজে লিখুন Session — ফর্মের লিংক পাঠিয়ে দেব ইনশাআল্লাহ।
সূত্র: শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালী-এর আলোচনা অবলম্বনে
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
ওয়াসওয়াসা ও মানসিক অস্থিরতা — এই বিষয়ে আরও
গাইড ও প্রোটোকল
- অন্তরের প্রশান্তির আয়াতওয়াসওয়াসা, অস্থিরতা ও মানসিক চাপের জন্য আয়াত সংকলন — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার। রাকী ফয়সাল আহমেদ…
- ইবাদতে অলসতা ও অনীহানামাজে অনীহা, কুরআন থেকে দূরত্ব ও অন্তরের কঠিনতার রুকইয়াহ — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার। রাকী ফয়সাল…
- কারিন ও ওয়াসওয়াসাসঙ্গী-শয়তানের কুমন্ত্রণা, সন্দেহ ও অবসেসিভ চিন্তার রুকইয়াহ — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার। রাকী ফয়সাল…
- মনোযোগ, অ্যাংজাইটি ও অকারণ ভয়অস্থিরতা, সোশ্যাল অ্যাংজাইটি ও একাগ্রতার রুকইয়াহ — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার। রাকী ফয়সাল আহমেদ সাবিত…
অডিও
- আলোচনা ও লেকচার — অডিওবিভাগে ৮৮টি, বিনামূল্যে
- কারীন — অডিওবিভাগে ৬টি, বিনামূল্যে
- রুকইয়াহ সেশন — অডিওবিভাগে ১১১টি, বিনামূল্যে
PDF গাইড
ব্লগ
- ওয়াসওয়াসা — লক্ষণ, কারণ ও মুক্তির পথওয়াসওয়াসা কী, ওয়াসওয়াসা রোগের লক্ষণ কোনগুলো, কেন আসে আর কীভাবে মুক্তি মেলে — কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক…
- যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসারোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে…
- জিন-শয়তানের নজরদারিতে থাকার ৪টি লক্ষণরূহানী সমস্যায় আক্রান্ত অনেকের ক্ষেত্রে কিছু লক্ষণ চোখে পড়ার মতো করে বারবার ফিরে আসে। লক্ষণগুলো কী, কেন এই…
আরও পড়ুন
ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?
স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।
যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা
রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।
সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম
শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।