জিন-শয়তানের নজরদারিতে থাকার ৪টি লক্ষণ
রূহানী সমস্যায় আক্রান্ত অনেকের ক্ষেত্রে কিছু লক্ষণ চোখে পড়ার মতো করে বারবার ফিরে আসে। লক্ষণগুলো কী, কেন এই নজরদারি, আর মুক্তির উপায় — সব আজকের পোস্টে ইনশাআল্লাহ।
৪টি লক্ষণ
- ১. স্বপ্নে ধাওয়া-নজরদারি: কেউ তাকিয়ে আছে, অনুসরণ করছে — মানুষ, প্রাণী, চোখ, এমনকি সিসি-ক্যামেরা; সপ্তাহ-মাস-বছর ধরে ঘুরেফিরে আসে
- ২. একা থাকলেও "কেউ দেখছে" অনুভূতি: বিশেষত ইবাদত, তিলাওয়াত বা চিকিৎসা শুরু করলে; উন্নতির মুখে আরও বেড়ে যায়
- ৩. গোপন কথা অকারণে ফাঁস: প্রতিটি পরিকল্পনা-সাফল্যের খবর এমন মানুষও জেনে যায়, যার জানার কথাই নয়
- ৪. যিকির-কুরআনে বসলেই বিঘ্ন: সারাদিন স্বাভাবিক, মুসহাফ ধরতেই তন্দ্রা-হাই-ভুলে যাওয়া, ফোন-মেসেজ-ব্যস্ততার ঢল
কেন এই নজরদারি?
- জাদুগ্রস্ত হলে — আপনার খবর জাদুকরের কাছে পৌঁছায়, যেন জাদু নবায়ন করা যায়
- কঠিন হাসাদ/নজরের তাওয়াবি' (সঙ্গী শয়তান) নজর রাখে — যেন চিকিৎসা থেকে সরিয়ে রাখা যায়
- তাআত্তিলের তাওয়াবি' খবর রাখে — যেন আপনার লক্ষ্যে আপনার আগেই পৌঁছে সব ভেস্তে দেওয়া যায় — ওয়াল্লাহু আ'লাম
মূলনীতি মনে রাখুন: সব কিছুকে জ্বীন-শয়তান ভাবা ঠিক নয়। কিন্তু লক্ষণগুলো একসাথে, বারবার দেখা দিলে — ব্যস্ত হোন ভয়ে নয়, সুরক্ষায়।
মুক্তির উপায় (১ম অংশ)
- সকাল-সন্ধ্যার আযকার — প্রতিদিন, বাদ যাবে না।
- প্রতি সালাতের পর ও ঘুমের আগে আয়াতুল কুরসি — ৩, ৫ বা ৭ বার
- সকাল-সন্ধ্যা সূরা ইখলাস, ফালাক ও নাস — প্রতিটি কমপক্ষে ৭ বার
- সূরা ইয়াসিন বেশি বেশি — দিনে ১-৩ বার, নিয়মিত।
মুক্তির উপায় (২য় অংশ)
- সূরা ইয়াসিনের ৯ নং আয়াত সকাল-সন্ধ্যা — পারলে ১০০ বার (ওয়াজা'আলনা মিম বাইনি আইদীহিম সাদ্দা...)
- সূরা ইসরার ৪৫ নং আয়াত — পারলে সকালে ১০০, সন্ধ্যায় ১০০ বার (পরের কার্ডে আয়াতটি)
- ওয়াক্তমতো সালাত — হিফাজতের সবচেয়ে বড় মাধ্যমগুলোর একটি।
- ভয় পাবেন না, হাল ছাড়বেন না — অতিরিক্ত ভয়ই শয়তানের সবচেয়ে বড় চাওয়া।
লক্ষণ টের পেলে লক্ষণ নিয়ে নয় — ব্যস্ত থাকুন কুরআন, যিকির ও আনুগত্যে। আল্লাহ যার সাথে, কেউ তার ক্ষতি করতে পারে না — আল্লাহর হুকুম ছাড়া।
সূরা ইসরা, আয়াত ৪৫
وَإِذَا قَرَأْتَ ٱلْقُرْءَانَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ حِجَابًۭا مَّسْتُورًۭا
যখন আপনি কোরআন পাঠ করেন, তখন আমি আপনার মধ্যে ও পরকালে অবিশ্বাসীদের মধ্যে প্রচ্ছন্ন পর্দা ফেলে দেই।
নজরদারির জবাব এই আয়াতেই — আল্লাহ নিজেই আপনার ও তাদের মাঝে অদৃশ্য পর্দা ফেলে দেন। সুবহানআল্লাহ!
সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
আরও পড়ুন
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?
স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা
রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম
শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।