জাদুকররা ঘরের যে ৫ জায়গায় জাদু লুকায়
জাদুর বস্তু শিকারের যত কাছে থাকে, প্রভাব তত শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হতে পারে — তাই জাদুকর চেষ্টা করে জিনিসটা একদম কাছেই রাখতে; অনেক সময় ঘরের ভেতরেই, কেউ টেরও পায় না।
জায়গা ১ – ৩
- ১. মাটি ও বাগান: উঠান-বাগানের মাটিতে পুঁতে রাখা, প্রবেশপথের কাছে, বাড়ির পাশের গাছের নিচে — পোঁতা জাদু বহুদিন অধরা থাকে; বড় বাড়ি, বেশি মানুষের যাতায়াত, সফরে ঘর খালি — এসব সুযোগ বাড়ায়
- ২. দেয়াল বা আসবাবের আড়াল: আলমারি-খাটের পেছনে, পুরনো আসবাবে, দেয়ালের ছোট ফোকরে, কাঠের পাটাতনের আড়ালে — যেদিকে সাধারণত কারও চোখ যায় না
- ৩. বালিশ-তোশকের ভেতর: সেলাই করা কাপড়ের ভেতরে — অনেক সময় সুতা বা গিঁট বাঁধা অবস্থায়
জায়গা ৪ – ৫
- ৪. বাথরুম ও অবহেলিত কোণ: জাদুকরের কাছে খুব পছন্দের — যেখানে যিকির-কুরআন পৌঁছায় না: পুরনো বাথরুমের কোণ, পরিত্যক্ত স্টোররুম, অব্যবহৃত জায়গা
- ৫. ঘরের ঠিক বাইরে: ভেতরে ঢোকার সাহস না পেলে — দরজার চৌকাঠের নিচে, বাইরের দেয়াল ঘেঁষে — লক্ষ্য ব্যক্তির যত কাছে সম্ভব
এই জায়গাগুলোতে কখনো জাদু ছিটিয়েও রাখা হয় — বস্তু হিসেবে না-ও থাকতে পারে।
সবচেয়ে জরুরি কথাটা
ঘরের প্রতিটি অদ্ভুত জিনিস মানেই জাদু নয়! মূলনীতি হলো — সন্দেহ আর ওয়াসওয়াসায় ডুবে না যাওয়া।
সবসময়ের সেরা কাজ হলো ঘরটাকে কুরআনে সুরক্ষিত রাখা —
- ঘরে সূরা বাকারা তিলাওয়াত
- নিয়মিত আযকার — যিকিরে শয়তান পালায়, জাদু দুর্বল হয় ইনশাআল্লাহ
তবু যদি সন্দেহ হয়?
- উল্লেখিত জায়গাগুলোয় খুঁজে দেখতে দোষ নেই — হয়তো পেয়েও যেতে পারেন।
- অদ্ভুত কিছু বা অদ্ভুত গন্ধ পেলে ঘাবড়াবেন না — আগে জায়গাটা পরিষ্কার করুন।
- তারপর জায়গাটায় রুকইয়াহ-পড়া পানি ছিটিয়ে দিন।
কিছু পেলে বা কী করবেন বুঝতে না পারলে — অভিজ্ঞ রাকীর পরামর্শ নিন; একা জটিল কিছু করতে যাবেন না।
সূত্র: শাইখ ফাওয়াজ আল-আসওয়াদ (মাদিনাতুল ইলম)
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
আরও পড়ুন
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?
স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা
রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম
শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।