← রুকইয়াহ প্রোগ্রাম

প্রতিটি দৃষ্টিতে একটি দাগ পড়ে

রুকইয়াহদৃষ্টি সংযমনফসের চিকিৎসাওয়াসওয়াসা

শাইখ বালী বলেন — এই যুগে চোখ নামানোটাই একটা জিহাদ, আর এর সওয়াবও মুজাহিদদের মতো।

দৃশ্যটা যেভাবে ঘটে

হাতে ফোন। একটা অ্যাপ খুলে বন্ধ, আরেকটা খুলে বন্ধ, তারপর আরেকটা। ঠিক পাশেই মুসহাফের আইকনটা পড়ে থাকে — খোলাই হয় না।

শাইখ বলেন, ব্যাপারটা এমন — সামনে নেকি রাখা আছে, অথচ মানুষ হাত না বাড়িয়ে চলে যাচ্ছে।

রাস্তাতেও একই অবস্থা। বাসা থেকে অফিস পর্যন্ত চোখের সামনে দিয়ে কত মানুষ যায়, কত দৃশ্য যায়।

প্রশ্নটা তাই — এই যুগে চোখ সামলাব কীভাবে?

শাইখের জবাব

প্রতিটি দৃষ্টিতেই অন্তরে একটা ফোঁটা পড়ে — চোখ নামালে সাদা, তুলে তাকালে কালো

শাইখ বলেন, দিনশেষে হিসাবটা নিজেই করুন — আজ কতগুলো সাদা ফোঁটা জমল, আর কতগুলো কালো? অন্তরের কতটুকু সাদা রইল?

আর এটা শুধু পুরুষের দায়িত্ব নয়। একই সূরায় আল্লাহ পুরুষ ও নারী — দুজনকেই দৃষ্টি নামানোর আদেশ দিয়েছেন।

দলিল — আদেশটা দুজনের জন্যই

وَقُل لِّلْمُؤْمِنَٰتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَٰرِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ

ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। (সূরা নূর, আয়াত ৩১) — ঠিক আগের আয়াতে (নূর ৩০) একই আদেশ ঈমানদার পুরুষদের।

নবীজি ﷺ বলেছেন — ফিতনা অন্তরের উপর চাটাইয়ের কাঠির মতো একটা একটা করে পেশ করা হয়; যে অন্তর তা প্রত্যাখ্যান করে তাতে সাদা দাগ পড়ে, আর যে গ্রহণ করে তাতে কালো দাগ। (সহীহ মুসলিম ১৪৪)

করণীয়

  1. প্রতিদিন সকালে বের হওয়ার আগে দোয়া করুন — আজ চোখ নামাতে আমাকে সাহায্য করুন
  2. রাস্তায় নিজেকে পরীক্ষা করুন — গন্তব্যে পৌঁছানো পর্যন্ত একবারও চোখ তুলব না।
  3. দোকান, ফার্মেসি বা কাউন্টারে কাজ সারুন দৃষ্টি নিচে রেখেই।
  4. নেটে যতটা খারাপ, ততটা ভালোও ছড়ান — একটি হাদিস, একটি উপকারী কথা।

মাসিক রুকইয়াহ কোর্স

১২টি লাইভ রুকইয়াহ সেশন ★ প্রতিটি সেশনের রেকর্ডেড ভিডিও ★ প্রতিটি সেশনের আলাদা সেশন নোট ★ ৫০০ টাকার ডায়াগনোসিস প্যাকেজ মাত্র ১৫০ টাকায় ★ রাকীর সাথে গ্রুপে কনসাল্ট করার সুযোগ ★ আলাদা টেলিগ্রাম গ্রুপ ★ ভাই ও বোনদের জন্য ভিন্ন ডিসকাশন গ্রুপ ★ আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা সেশন ★ প্রতিটি সেশনে গাইডলাইন ও প্রশ্নোত্তর পর্ব

কোর্সের হাদিয়া মাত্র ৪৯০ টাকা। জয়েন করতে মেসেজে লিখুন Session — ফর্মের লিংক পাঠিয়ে দেব ইনশাআল্লাহ।


সূত্র: শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালী-এর আলোচনা অবলম্বনে

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?

স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা

রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম

শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।