← রুকইয়াহ প্রোগ্রাম

শয়তানকে হারানোর একটাই চাবি

রুকইয়াহইখলাসশয়তানের ওয়াসওয়াসাআত্মশুদ্ধি

শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালী বলেন — শয়তান নিজেই স্বীকার করেছে, একদল মানুষকে সে কিছুতেই পথভ্রষ্ট করতে পারে না। তারা মুখলিস

দৃশ্যটা যেভাবে ঘটে

শয়তান কানে কানে বলে — ফজরে উঠো না, উঠো না। কিন্তু যার ঈমান শক্ত, সে তাকে হারিয়ে দিয়ে উঠে পড়ে, নামাজ পড়ে।

বলে — কুরআন পড়ো না। সে পড়ে ফেলে। বলে — সদকা দিও না। সে দিয়ে দেয়। বলে — চোখটা ছেড়ে দাও। সে চোখ নামিয়ে নেয়।

অথচ আমাদের অনেকের বেলায় উল্টোটা হয়। প্রতিদিন হেরে যাই, তারপর নিজেকেই দোষ দিই — আমার দ্বারা আর হবে না।

প্রশ্নটা তাই একটাই — কারা জিতে যায়? শাইখ বালী বলেন, উত্তরটা শয়তানের নিজের স্বীকারোক্তিতেই লেখা আছে।

শাইখের জবাব

শয়তান বলেছিল — আমি সবাইকে বিপথগামী করব, শুধু আপনার মুখলিস বান্দাদের ছাড়া

তাই শয়তানের উপর জিততে চাইলে ধরতে হবে ইখলাস — আমলটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা; রিয়া নয়, সুনাম নয়, মানুষের প্রশংসা নয়, দুনিয়াও নয়।

শাইখের পছন্দের সংজ্ঞাটি — স্রষ্টার দিকে অবিরাম তাকিয়ে থাকতে থাকতে সৃষ্টির দৃষ্টি ভুলে যাওয়া। যে মুখলিস, তার কাছে মানুষের প্রশংসা আর নিন্দা সমান হয়ে যায়।

দলিল — প্রত্যেকের সাথেই একজন সঙ্গী

مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ وُكِّلَ بِهِ قَرِينُهُ مِنَ الْجِنِّ، قَالُوا: وَإِيَّاكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: وَإِيَّايَ، إِلَّا أَنَّ اللَّهَ أَعَانَنِي عَلَيْهِ فَأَسْلَمَ

তোমাদের প্রত্যেকের সাথেই জিনদের মধ্য থেকে একজন সঙ্গী নিযুক্ত করা হয়েছে। সাহাবিগণ বললেন, আপনার সাথেও, হে আল্লাহর রাসূল? তিনি বললেন, আমার সাথেও; তবে আল্লাহ তার বিরুদ্ধে আমাকে সাহায্য করেছেন, ফলে সে আত্মসমর্পণ করেছে। (সহীহ মুসলিম ২৮১৪)

সূরা সাদ-এর ৮২-৮৩ নম্বর আয়াতে ইবলিসের কথা — আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে বিপথগামী করব, তবে তাদের মধ্যে আপনার মুখলিস বান্দাদের ছাড়া

করণীয়

  1. যে আমলটা করছেন, তার নিয়তটা আরেকবার দেখুন — শুধু আল্লাহর জন্য তো?
  2. নফল নামাজ, তাহাজ্জুদ, সদকা — কাউকে জানাবেন না
  3. হজ-উমরার ছবি পাঠিয়ে বেড়াবেন না; দোয়া করুন গোপনে, না জানিয়ে।
  4. মসজিদ বা খয়রাতি কাজে নিজের নাম লেখাবেন না — আমলটা আল্লাহর জন্যই থাক।

মাসিক রুকইয়াহ কোর্স

১২টি লাইভ রুকইয়াহ সেশন ★ প্রতিটি সেশনের রেকর্ডেড ভিডিও ★ প্রতিটি সেশনের আলাদা সেশন নোট ★ ৫০০ টাকার ডায়াগনোসিস প্যাকেজ মাত্র ১৫০ টাকায় ★ রাকীর সাথে গ্রুপে কনসাল্ট করার সুযোগ ★ আলাদা টেলিগ্রাম গ্রুপ ★ ভাই ও বোনদের জন্য ভিন্ন ডিসকাশন গ্রুপ ★ আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা সেশন ★ প্রতিটি সেশনে গাইডলাইন ও প্রশ্নোত্তর পর্ব

কোর্সের হাদিয়া মাত্র ৪৯০ টাকা। জয়েন করতে মেসেজে লিখুন Session — ফর্মের লিংক পাঠিয়ে দেব ইনশাআল্লাহ।


সূত্র: শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালী-এর আলোচনা অবলম্বনে

অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার

আরও পড়ুন

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?

স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা

রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।

২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট

সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম

শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।