দাবিটা যাচাই করার সহজ উপায়
শাইখ বালীর কাছে এক ব্যক্তি এসেছিলেন এই সমস্যা নিয়েই। শাইখ তাঁকে একটি বাক্য শিখিয়ে দিলেন — আর তাতেই দাবিদারের মুখোশ খুলে গেল।
ঘটনাটা যেভাবে ঘটে
এক ব্যক্তি শাইখের কাছে পরামর্শ চাইতে এলেন। তাঁকে বলা হয়েছে, তাঁর বাড়ির নিচে বিরাট গুপ্তধন আছে।
দাবিদার বলেছে — টাকা কিছু নেব না, শুধু একটা বখুর এনে দিন; আর সেই বখুরের দাম হাজার হাজার টাকা।
সে আরও বলেছে, নিচে টন টন সোনা আছে। অথচ ভদ্রলোকের পুরো বাড়িটার দামই তার তুলনায় সামান্য।
শাইখ বললেন — এটা মিথ্যা ও বানোয়াট। আর আমি আপনাকে মিথ্যাটা ধরার একটা উপায় বলে দিচ্ছি।
শাইখের জবাব
শাইখ শিখিয়ে দিলেন একটি বাক্য — “বাড়িটা আমি আপনার কাছে চড়া দামে বেচে দিচ্ছি; খুঁড়ে যত সোনা পান, সব আপনার।”
সত্যি যদি নিচে টন টন সোনা থাকত, লোকটির লুফে নেওয়ার কথা — তাতে সে বিপুল লাভ করত, আর বাড়িওয়ালাও বাড়তি দাম পেতেন। কিন্তু দাবিদার বলল, আমি বাড়ি-টাড়ি কিনি না। এতেই মিথ্যাটা ধরা পড়ে গেল।
দলিল — অভাবের ভয় দেখায় কে
ٱلشَّيْطَٰنُ يَعِدُكُمُ ٱلْفَقْرَ وَيَأْمُرُكُم بِٱلْفَحْشَآءِ ۖ وَٱللَّهُ يَعِدُكُم مَّغْفِرَةًۭ مِّنْهُ وَفَضْلًۭا ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌۭ
শয়তান তোমাদেরকে অভাব-অনটনের ভীতি দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের ওয়াদা করেন। (সূরা বাকারা, আয়াত ২৬৮)
বখুরের কৌশলটা এমন — এমন এক নাম বলা হয় যা কোনো দোকানে মেলে না; শেষে “অমুকের কাছে পাবেন” বলে নিজের লোকের কাছেই পাঠানো হয়। সামান্য দামের জিনিস হাজার হাজার টাকায়, লাভ ভাগাভাগি।
করণীয়
- টাকা চাওয়া মাত্র থামুন — বখুর, তাবিজ বা “খরচ” যে নামেই আসুক।
- দাবিদারকে বলুন, বাড়িটাই তার কাছে বেচবেন — সত্যি হলে সে কিনবে।
- খোঁড়াখুঁড়ির অনুমতি দেবেন না; পরিবারের সবাইকে আগেই জানিয়ে রাখুন।
- কারও নাম ধরে বদদোয়া নয় — হালাল পথে নিজের সম্পদ হেফাজত করাই কাজ।
মাসিক রুকইয়াহ কোর্স
★ ১২টি লাইভ রুকইয়াহ সেশন ★ প্রতিটি সেশনের রেকর্ডেড ভিডিও ★ প্রতিটি সেশনের আলাদা সেশন নোট ★ ৫০০ টাকার ডায়াগনোসিস প্যাকেজ মাত্র ১৫০ টাকায় ★ রাকীর সাথে গ্রুপে কনসাল্ট করার সুযোগ ★ আলাদা টেলিগ্রাম গ্রুপ ★ ভাই ও বোনদের জন্য ভিন্ন ডিসকাশন গ্রুপ ★ আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা সেশন ★ প্রতিটি সেশনে গাইডলাইন ও প্রশ্নোত্তর পর্ব
কোর্সের হাদিয়া মাত্র ৪৯০ টাকা। জয়েন করতে মেসেজে লিখুন Session — ফর্মের লিংক পাঠিয়ে দেব ইনশাআল্লাহ।
সূত্র: শাইখ ওয়াহিদ আব্দুস সালাম বালী-এর আলোচনা অবলম্বনে
অনুবাদ ও সংকলন: রাকী ফয়সাল আহমেদ সাবিত — আল কুরআন রুকইয়াহ হিলিং সেন্টার
আরও পড়ুন
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
ঘুমের মধ্যেই নবায়ন হচ্ছে জাদু?
স্বপ্নে বারবার খাওয়া-দাওয়া দেখেন? ঘুম থেকে উঠে শরীর ভেঙে আসে? যে গোপন দরজা দিয়ে ক্ষতি ঢোকে — আজ সেটা বন্ধ করার আমল শিখবেন ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
যে আয়াত ৭ বার পড়লে "জমে যায়" ওয়াসওয়াসা
রোজকার পুনরাবৃত্ত ওয়াসওয়াসা, নেতিবাচক চিন্তা আর কাজে বারবার বাধা — সকালের মাত্র ২ মিনিটের একটি আমলে থামিয়ে দেওয়ার পদ্ধতি শিখবেন আজ ইনশাআল্লাহ।
২৭ জুলাই ২০২৬ · ২ মিনিট
সূরা বাকারার গোপন সুরক্ষা প্রোগ্রাম
শাইখ বলেন — যে এই আমলে লেগে থাকবে, জাদু যতবারই করা হোক, জাদুকর যত কাছেরই হোক — ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘরের সবার জন্যই সুরক্ষা।