Islamic Sleep & Wake
অ্যালার্ম বাজে, হাত বাড়িয়ে বন্ধ করেন, আবার ঘুম — ফজর চলে যায়। এই অ্যালার্ম ঘুমের ঘোরে বন্ধ করা যায় না।
- সম্পূর্ণ ফ্রি
- শুধু Android
- গান নয়, রুকইয়াহ অডিও
- বাংলা ও English
Android — APK ডাউনলোড
22.7 MB · Android 8.0 বা নতুন
Play Store-এ নেই — ফাইল নামিয়ে নিজে ইনস্টল করতে হয়। নিয়ম নিচে।
যেভাবে কাজ করে
- রাতের সূচি ঠিক করুনকখন ঘুমাবেন, কখন উঠবেন। শুরুতে রাত ১১টা ও ভোর ৫টা বসানো থাকে — নিজের মতো বদলে নিন, একাধিক সূচিও রাখা যায়।
- ঘুমের সময় ঘুমের মোডফোন Do Not Disturb-এ চলে যায়, নোটিফিকেশন আর জাগায় না।
- ভোরে পূর্ণ-পর্দা অ্যালার্মলক স্ক্রিনের উপরেই খোলে। আওয়াজ ধীরে ধীরে বাড়ে, সাথে কম্পন।
- ৭ বার দোয়া লিখে তবেই বন্ধইংরেজি অক্ষরে, সঠিক বানানে (বড়-ছোট হাতের অক্ষরে সমস্যা নেই)। ভুল হলে আবার লিখতে হয় — যতবার লাগে। দোয়াটা প্রতিদিন আলাদা।
আজ হয়তো এটা, কাল অন্যটা — ১৫টি দোয়া ঘুরে ঘুরে আসে, যাতে হাত অভ্যস্ত না হয়ে যায়:
Audhu billahi minash shaitanir rajim
আরো যা আছে
- অ্যালার্মে রুকইয়াহ অডিওদুটো রুকইয়াহ অডিও অ্যাপের ভেতরেই আছে। নিজের কুরআন বা রুকইয়াহ অডিও-ও যোগ করা যায়।
- জরুরি বন্ধের বোতাম নেইকোনো শর্টকাট নেই — দোয়া লিখেই বন্ধ করতে হয়। কেউ একদমই না লিখলে অ্যালার্ম ১ ঘণ্টা পর নিজে থেমে যায়।
- ফোন রিস্টার্টেও অ্যালার্ম থাকেরিবুট বা সময় বদলের পর অ্যালার্ম নিজে থেকে আবার বসে।
- স্নুজ ডিফল্ট বন্ধচাইলে সেটিংস থেকে চালু করা যায়।
ইনস্টল করার নিয়ম
- APK ফাইলটা নামিয়ে ট্যাপ করুন।
- "এই উৎস থেকে ইনস্টল" অনুমতি চাইলে দিন।
- অ্যাপ খুললে প্রথমে অনুমতির ধাপগুলো আসবে (অ্যালার্ম, নোটিফিকেশন, Do Not Disturb, ব্যাটারি) — প্রতিটার বাংলা ব্যাখ্যা আছে, সবগুলো দিন।
- Samsung, Xiaomi, Realme, Vivo ফোনে অ্যাপ যে বাড়তি ধাপ দেখায় সেগুলোও করুন — নইলে ফোন রাতে অ্যাপটা বন্ধ করে দিতে পারে।
যা জেনে রাখা ভালো
- দোয়া ইংরেজি অক্ষরে লিখতে হয় — বাংলা কিবোর্ড লাগে না। অ্যাপের ভাষা বাংলা বা English, সেটিংস থেকে বদলানো যায়।
- এটা প্রথম দিকের (বেটা) সংস্করণ। প্রথম কয়েক দিন পাশে আরেকটা সাধারণ অ্যালার্মও রাখুন, যতক্ষণ না নিশ্চিত হন আপনার ফোনে এটা ঠিকমতো বাজছে।
- সময় আপনি নিজে ঠিক করেন — অ্যাপ এখনো ফজরের ওয়াক্ত নিজে হিসাব করে না।
- অ্যাপ ব্লক বা ইন্টারনেট বন্ধ করার সুবিধা এই সংস্করণে নেই। সেজন্য Distraction Lock দেখুন।
- অ্যাপটা সাধারণ নিয়মেই আনইনস্টল করা যায়।
ফাইল যাচাই (SHA-256)
APK 0fcc8b45f3c5bf2474a3fe150e20fa65b206245fa1f0a39685ab6b9bc6744eb0
আরো ফ্রি অ্যাপ:
Distraction Lock — Facebook, YouTube, Instagram ব্লক করার ফোকাস টাইমার।