Distraction Lock
ফোন হাতে নিলেই এক ঘণ্টা হাওয়া? Facebook, YouTube, Instagram, Messenger ব্লক করুন — যতক্ষণ আপনি ঠিক করবেন।
- সম্পূর্ণ ফ্রি
- অ্যাকাউন্ট লাগে না
- ইন্টারনেট পারমিশন নেই
- বাংলা ও English
- সংস্করণ 1.2.0
Play Store-এ নেই — ফাইল নামিয়ে নিজে ইনস্টল করতে হয়। নিয়ম নিচে।
যা করে
- অ্যাপ ও ওয়েবসাইট দুটোই ব্লকFacebook, Messenger, YouTube, Instagram — চাইলে আরো যোগ করা যায়।
- কয়েক মিনিট থেকে ৩০ দিনসময় আপনি ঠিক করবেন। টাইমার শেষ না হওয়া পর্যন্ত ব্লক চলবে।
- স্ক্রিন বন্ধ হলেই ১ ঘণ্টার ব্লকশুধু মোবাইলে। সেটিংস থেকে বন্ধ করা যায়।
- থামানোর বাটন নেই"আর পাঁচ মিনিট" বলে কিছু নেই। অ্যাপ বন্ধ করলেও ব্লক থাকে।
- আপনার লক্ষ্য চোখের সামনেনিজের লেখা লক্ষ্যটা ব্লক স্ক্রিনে দেখায়।
- কোনো তথ্য বাইরে যায় নাঅ্যাপে ইন্টারনেট পারমিশনই নেই। কোনো ট্র্যাকিং বা বিজ্ঞাপন-SDK নেই।
সত্যিই জরুরি দরকার হলে?
পুরো সূরা ক্বাফ শুনতে হবে — শুরু থেকে শেষ, ৯ মিনিট ২০ সেকেন্ড। টেনে এগোনো যায় না। শোনা শেষে একটা অঙ্গীকার করতে হবে, তারপর খুলবে।
আমি অঙ্গীকার করছি — এই সময়টা আমি নষ্ট করব না।
ইনস্টল করার নিয়ম
Android
- APK ফাইলটা নামিয়ে ট্যাপ করুন।
- "এই উৎস থেকে ইনস্টল" অনুমতি চাইলে দিন।
- অ্যাপ খুলে Accessibility সার্ভিসটা চালু করুন — এটা ছাড়া ব্লক কাজ করে না।
- সময় বেছে START FOCUS চাপুন।
Windows
- EXE ফাইলে ডাবল ক্লিক করুন। ইনস্টলার নেই — ফাইলটাই অ্যাপ।
- "Windows protected your PC" দেখালে More info → Run anyway।
- Administrator অনুমতি দিন — ওয়েবসাইট ব্লক করতে এটা লাগে।
- চালু না হলে .NET 8 Desktop Runtime ইনস্টল করুন।
যা জেনে রাখা ভালো
- এটা নিজেকে নিয়ন্ত্রণের টুল, তালা নয় — অ্যাপটা সাধারণ নিয়মেই আনইনস্টল করা যায়।
- Android-এ Accessibility সার্ভিস বন্ধ করে দিলে ব্লক কাজ করবে না।
- Windows-এ ব্রাউজারের "Secure DNS" চালু থাকলে বা VPN ব্যবহার করলে ওয়েবসাইট ব্লক পার হয়ে যেতে পারে।
- সূরা ক্বাফের তিলাওয়াত: মিশারী রাশিদ আল-আফাসী।
ফাইল যাচাই (SHA-256)
APK 0cfa34b441b26e19a53fedf0f1b35d59d3caf691746b5c23c1f03aff4adc5964
EXE 5959bb774c1d7f9e62f99ad627e577d6595a5ae71d9cf91d241b9b71ec3a5317